ট্রেনে ঘটে যাওয়া অদ্ভূত ঘটনা ( শেষ পর্ব )

ChatGPT Image Dec 21, 2025, 06_54_49 AM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে 'ট্রেনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা' গল্পটির শেষ পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে লোকটার কথার পরে স্টেশন এর ভেতরে আবারো নিস্তব্ধতা নেমে এলো। আর স্টেশন এর ওখানে যারা বসে ছিল, তারাও যেনো হঠাৎ মূর্তির মতো ঠান্ডা হয়ে গেলো। তাদের দেখে পরেশ এর একটা কথাই মনে হতে লাগে যে , তাদের এখন আর কিছুই করার নেই। তাদের মাঝে এখন শুধুই মানিয়ে নেওয়ার একটা বিষয় হয়ে আছে। এই জায়গাটা তাদের জন্য কোনো বন্দি কারাগারের মতো না হলেও তাদের জীবন যে সময়ে আটকে আছে, সেখান থেকে বেরোনোরও কোনো পথ নেই। এরই মধ্যে দূরে কোথাও একটা শব্দও ভেসে আসলো। পরেশ প্রথমে মনে করে অন্যকিছুর শব্দও হবে, কিন্তু একটু কাছে আসতেই আবারো ট্রেনের হর্ন শোনা গেলো।

ওখানে বসে থাকা মানুষগুলো মাথা উঁচু করে বলতে লাগলো- আবারো একটা ট্রেন! ওখানে লোকটা বলে উঠলো, সবাই এই সুযোগ পায় না, এই ট্রেনে উঠতে পারলেই হয়তো ফিরতে পারবে। পরেশ সেখানে আর এক মুহূর্তও দাঁড়ালো না এবং দূরে কুয়াশার ভেতরে লাইট দেখা যাচ্ছে, এদিকে রেল লাইন কেঁপে উঠলো। পরেশ দৌড়াতে শুরু করলো। কারণ যেকোনো মূল্যে তাকে এই ট্রেন ধরতেই হবে জীবন বাঁচানোর জন্য। পরেশ অবশেষে সেই ট্রেন ধরতে সক্ষম হয় এবং সে চোখ খুলে দেখে ভোর হয়ে গেছে এবং ট্রেন তার গন্তব্যে পৌঁছে গেছে। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু সিটের নিচে একটা কাগজ পড়ে ছিল আর সেই কাগজে লেখা ছিল- 'কালচক্র স্টেশন' আর যাত্রীদের তালিকা। শেষ নামটা ছিল পরেশ এর আর নিচে লেখা ছিল- পরবর্তী যাত্রা অনিবার্য।