নিজেকে হারিয়ে ফেলা এক 'নীরব বিপ্লব'

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

নিজেকে হারিয়ে ফেলা এক ধরনের নীরব বিপ্লব, যেটা অনেক সময় আমরা নিজের মধ্যেই করি কিন্তু বুঝতে পারি না। আমরা যে মানুষ, তার সঙ্গে লড়াই করে নিজের পুরনো স্বরূপ, পুরনো চিন্তা, পুরনো ধারণাগুলোকে ছেড়ে দেয়া এটাই আসল বিপ্লব। এই বিপ্লব হয় কোনো দাঙ্গা-হাঙ্গামা ছাড়াই, কিন্তু এর প্রভাব অনেক গভীর।আমরা যখন নিজের পরিচয়কে, অহংকারকে, কিংবা স্বার্থকে একটু পিছনে রেখে অন্যরকম একটা নতুন দিক খুঁজে বের করার চেষ্টা করি, তখনই ‘নিজেকে হারিয়ে ফেলা’ ঘটে। এটি কোনো পরাজয় নয়, বরং নিজের পুরনো খুঁটিনাটি জিনিস থেকে মুক্তি পাওয়া। নিজের মধ্যে এমন একটা পরিবর্তন আনা, যা হয়তো বাইরের চোখে ছোট দেখায়, কিন্তু অভ্যন্তরে বড় শক্তি নিয়ে আসে।

এই নীরব বিপ্লবের মাধ্যমে আমরা সমাজের যে নিয়ম-কানুন, প্রত্যাশা, এবং নিজের ভিতরের ভয়গুলোকে ভেঙে ফেলি। আর তখনই আমাদের মন ও জীবন সত্যিকারের স্বাধীনতা পায়। আমরা বুঝতে শুরু করি, জীবনের আসল মানে একে অন্যকে প্রভাবিত করা নয়, নিজের সঙ্গে শান্তিতে থাকা।নিজেকে হারিয়ে ফেলা মানে নিজেকে নতুন রূপে আবিষ্কার করা। এটা হতে পারে নিজের আত্মমর্যাদা ও অহংকার থেকে দূরে সরে যাওয়া, এমনকি নিজের কিছু স্বপ্ন বা বিশ্বাসকে ছেড়ে দেওয়া, যাতে নতুন কিছু গড়ে ওঠে। অনেক সময় এই প্রক্রিয়া কঠিন লাগে, কারণ নিজের পুরনো সত্তাকে ছেড়ে দেয়া মানে এক ধরনের অজানা ভয়কে সম্মুখীন হওয়া।

তবে এই নীরব বিপ্লব আমাদের জীবনে নতুন দিগন্ত খুলে দেয়। নিজের ভেতরের গণ্ডি ভেঙে নতুন সম্ভাবনা খুঁজে পাওয়ার শক্তি এনে দেয়। তাই নিজেকে হারিয়ে ফেলা কোনো পরাজয় নয় বরং এক গভীর যাত্রা, যেখানে আমরা সত্যিকার অর্থেই নিজের জীবনের অধিকারী হই।

ABB.gif

Sort:  

New innovative crypto casino and sportsbook with first deposit bonus -
https://thrill.com/?r=free35

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.045
BTC 65683.56
ETH 1896.44
USDT 1.00
SBD 0.38