নদীর ঘাটে অচেনা ছায়া ( পর্ব ১৬ )

ChatGPT Image Apr 4, 2026, 12_17_42 PM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের ১৬ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর ছায়াটি বললো- সে তোর আসল বাবা না, সে তোকে নদী থেকে তুলে এনেছিল। কিন্তু…অয়ন কাঁপা গলায় বললো-কিন্তু কি?! ছায়াটা তখন ফিসফিস করে বললো- তুই তখন পুরোটা ছিলি না। অয়ন হঠাৎ বুঝতে পারলো- সবকিছু কেমন যেনো বদলে যাচ্ছে। অর্থাৎ তার নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠছে- সে কি সত্যিই সেই অয়ন? নাকি- সে শুধু একটা অংশ? ঠিক তখনই- ছায়াটা আবার হাত বাড়ালো এবং বললো- চল এবার, আমার সাথে ফিরে আয়। এরপর ঘরের আলো নিভে গেল, চারপাশ অন্ধকার। অয়ন অনুভব করলো- কেউ তাকে টানছে। এইবার আগের থেকে অনেক বেশি শক্তি।

সে চিৎকার করে উঠলো- না! আমি যাবো না! কিন্তু তার শরীর ধীরে ধীরে ছায়ার দিকে এগোচ্ছে। আরও কাছে, আরও। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা দেওয়ার মতো আওয়াজ হলো। এরপর একটা কন্ঠ ভেসে আসলো- অয়ন! দরজা খোল!এটা আসলে তার মায়ের কণ্ঠ ছিল। হঠাৎ করে সব থেমে গেল এবং আলো জ্বলে উঠলো। ছায়া নেই, সব স্বাভাবিক। অয়ন মাটিতে পড়ে আছে এবং তার হাতে এখনও সেই লকেট। কিন্তু-লকেটের ছবিটা বদলে গেছে। এবার সেখানে শুধু একজন আর সে মানুষটা। হাসছে না, বরং তার চোখ দুটো পুরো সাদা। সেই রাতের পর অয়ন আর আগের মতো নেই, তার চোখের নিচে কালি পড়েছে, মুখ ফ্যাকাশে, ঘুম যেনো তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু তার ভেতরে একটা জিনিস আরও প্রবল হয়ে উঠছে- টান, অর্থাৎ নদীর দিকে টান।....