ভাঙা স্বপ্নের ভেতরেও বাঁচার ইচ্ছেটা টিকে থাকে
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
ভাঙা স্বপ্নের ভেতরেও বাঁচার ইচ্ছেটা টিকে থাকে। হ্যাঁ, অনেক সময় সব কিছু একসাথে ভেঙে পড়ে, চারপাশ অন্ধকার হয়ে যায়, আর মনে হয় আর কিছুই বাকি নেই। কিন্তু তার মাঝেও বুকের এক কোণে ছোট্ট একটা আলো জ্বলে থাকে, যে আলোটা বলে এখনো শেষ হয়নি।যখন স্বপ্নগুলো একে একে ছিঁড়ে যায়, তখন খুব কষ্ট হয়। মনে হয় কেন এত ভালোবেসে, এত আশা করে কিছু চেয়েছিলাম! চোখের সামনে ভেঙে যাওয়া জিনিসগুলোকে দেখে বুকটা হাহাকার করে উঠে। নিজের ওপর রাগ হয়, পৃথিবীর ওপর রাগ হয়। কিন্তু কিছু সময় গেলে বুঝি, এই ভাঙাগুলোই আমাকে গড়ার রাস্তা দেখায়।
সব স্বপ্ন তো পূরণ হয় না, কিন্তু সেটা মানেই জীবন থেমে যায় না। অনেক সময় স্বপ্নটা ভাঙে, কিন্তু ইচ্ছেটা থেকে যায়। আবার নতুন করে ভাবতে শেখায়। আবারও ছোট করে হাঁটা শুরু হয়, একদিন সেই হাঁটাটাই বড় হয়ে দাঁড়ায় একটা নতুন জীবনের সামনে।ভাঙা স্বপ্ন অনেক কিছু শেখায়। শেখায় কে আসল, কে মিথ্যে। শেখায় নিজের ভেতরের শক্তিটা চিনতে। শেখায় হার মানা নয়, বরং একবার থেমে গিয়ে আবার শুরু করা। মাঝে মাঝে ভাঙাটা দরকার, কারণ না ভাঙলে হয়তো বোঝা যেত না নিজের ভিতরে কতটা সাহস জমে আছে।
যারা ভাবে স্বপ্ন ভেঙে গেলে সব শেষ, তারা আসলে নিজেকে চেনে না। কারণ যাদের ভেতরে সত্যিকারের বাঁচার ইচ্ছে আছে, তারা ধুলোয় লুটিয়েও উঠে দাঁড়ায়। আবার চোখে নতুন স্বপ্ন আনে, নতুন ভোর দেখে। হয়তো আগের মতো না, কিন্তু ভেতরের আগুনটা নিভে যায় না।আমি নিজেও অনেক স্বপ্ন হারিয়েছি, অনেক কিছু ভেঙে পড়তে দেখেছি। কিন্তু আজও বেঁচে আছি, হাঁটছি, কারণ বেঁচে থাকার মধ্যে একটা অদ্ভুত জেদ আছে। সে জেদই বলে ,তোর সব কিছু নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ইচ্ছেটা নষ্ট হতে দিবি না।ভাঙা স্বপ্নের মাঝে থেকেও যারা টিকে থাকে, তারা একদিন ঠিকই নতুন আলো দেখে। সময় লাগবে, ধৈর্য লাগবে, কষ্টও হবে। কিন্তু দিনের শেষে সেই ইচ্ছেটাই জিতে যায়, যেটা বলে আমি এখনো হেরে যাইনি।

