যে মানুষটা না থেকেও থেকে যায় সবখানে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

জীবনে কিছু মানুষ থাকে, যারা একসময় খুব আপন হয়, খুব কাছের হয়। এমনভাবে জড়িয়ে যায় জীবনের সাথে, যেন তাদের ছাড়া ভাবাই যায় না কিছু। কিন্তু সময় সবকিছু বদলায়। বদলায় সম্পর্ক, বদলায় মানুষ। কোনো এক সময় সেই আপন মানুষটাও চলে যায়, হয়তো দূরে সরে যায় বা হয়তো চিরতরের জন্য হারিয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, চলে যাওয়ার পরেও তারা থেকে যায়। সবখানে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা স্মৃতিতে।

যে মানুষটা না থেকেও থেকে যায় সবখানে, তার অনুপস্থিতি বেশি করে টের পাওয়া যায় সেই ছোট ছোট মুহূর্তগুলোতে। যেমন হঠাৎ কোনো গান শুনে মনে পড়ে, এই গানটা তো ওর খুব প্রিয় ছিল। কোনো খাবার খেতে বসে মনে হয়, ও থাকলে এখন খুশি হতো। রাস্তায় হাঁটতে গিয়ে মনে পড়ে, এই জায়গাটায় একসাথে কত সময় কেটেছে। এমনকি নিরব সন্ধ্যাগুলোতেও তার ছায়া যেন পাশে বসে থাকে।

এই না থাকা মানুষের উপস্থিতি সবচেয়ে বেশি অনুভব হয় মন খারাপের সময়। তখন মনে হয়, ও যদি থাকত, হয়তো বোঝাতে হতো না কিছুই, চোখের দিকে তাকালেই সব বুঝে ফেলত। আবার আনন্দের সময়েও মনে পরে যায়, ওকে বললে কতটা খুশি হতো। অথচ বলার কেউ থাকে না। ওর অনুপস্থিতি এতটা প্রকট হয়ে ওঠে যে, মাঝেমধ্যে মনে হয়, চলে যাওয়াটা বাস্তব নয়, একটা ভুল বুঝি। কিন্তু না, বাস্তব বড় নির্মম।

অনেক সময় নিজেকে বোঝাই, সব ঠিক আছে, সবাই আসে আবার চলে যায়। কিন্তু মনের কোনো একটা কোণে ওর জন্য এখনো জায়গাটা খালি পড়ে থাকে। কেউ সেই জায়গা নিতে পারে না। কারণ সম্পর্ক যতই নতুন হোক, কিছু পুরোনো মানুষ থাকে যাদের জায়গা শুধু তাদের জন্যই নির্দিষ্ট।সবচেয়ে কষ্টের জায়গা হলো, ওর কোনো আপডেট আর পাওয়া যায় না। কী করছে, কেমন আছে, সেটা জানার আর কোনো উপায় থাকে না। অথচ মনে হয়, এখনো জীবনের কোনো একটা পাতায় সে রয়ে গেছে। হয়তো তার জীবনেও আমি একটুখানি জায়গা নিয়ে আছি।

আমি জানি, এমন অনেকেই আছে যাদের জীবনে এমন একজন মানুষ আছে, যে এখন নেই, কিন্তু ছিল। আর সেই ছিলটাই এত গভীরভাবে ছিল, যে না থেকেও থেকে যায় সবখানে। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু স্মৃতি, কিছু অনুভব, কিছু মানুষ চিরকাল নিজের মধ্যে বয়ে বেড়াতে হয়।আর এটাই হয়তো জীবনের সবচেয়ে গভীর অনুভব যে মানুষটা না থেকেও থেকে যায় সবখানে, নিঃশব্দে, নিঃশেষে, অথচ চিরকাল।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.047
BTC 66941.38
ETH 1999.27
USDT 1.00
SBD 0.46