ভাটিয়ালি গান

ChatGPT Image Jan 7, 2026, 02_20_49 PM.png

Image Created by OpenAI

লোকসংগীত মানেই প্রকৃতির সঙ্গে বাংলার মানুষের এক গভীর আত্মিক সম্পর্ক। আর সেই সম্পর্কের সবচেয়ে গভীর ও আবেগঘন বিষয় হলো ভাটিয়ালি গান। এটা বাংলার মানুষের একপ্রকার আত্মা। নদী, নৌকা, মাঝি আর একাকী পথচলার মাঝে বাংলার মানুষের মুখে মুখে চলে এই ভাটিয়ালি গানের সুর। বেশিরভাগই শোনা যায় যারা মাঠে ধান রোপন করে অর্থাৎ কৃষক এবং মাঝিদের কন্ঠে।সব মিলিয়ে ভাটিয়ালি যেন নদীর বুক থেকে উঠে আসা এক গভীর দীর্ঘশ্বাস। সাধারণত এই গান এসেছে মাঝিদের কন্ঠ থেকে। ভাটিয়ালি শব্দটি এসেছে ভাটি অঞ্চল থেকে অর্থাৎ যে অঞ্চল নদীঘেরা এবং জলনির্ভর।

মূলত মাঝি, জেলে ও নৌকাচালকদের জীবন থেকেই এই গানের জন্ম। নদীর স্রোতের সাথে তাল মিলিয়ে, দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে মাঝির কণ্ঠে যে সুর ভেসে ওঠে, সেটাই ভাটিয়ালি। এই গানগুলো তারা বেশি গেয়ে থাকে, কারণ তারা ক্লান্তি দূর করার জন্য এবং একাকীত্ব বোধ করার সময়। এইগুলো বাংলার মানুষের একটা নিত্যসঙ্গী ছিল। অনেক ভাটিয়ালি গান আছে, যেগুলো মাঝির কন্ঠে শুনলে যেনো মনে হবে নদীর সাথে কথা বলছে। এই জায়গাতেই ভাটিয়ালি গানের গভীরতা আরো ফুটে ওঠে । এই গান শুনলে মনে হয় যেন, নৌকাটি নদীর বুকে ভেসে চলছে এবং মাঝির কন্ঠের সুরগুলো জলের ঢেউয়ের সঙ্গে একই ধারায় বয়ে চলেছে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 66293.77
ETH 1996.61
USDT 1.00
SBD 0.50