বাংলার ঐতিহ্যবাহী পোশাকের বিবর্তন

ChatGPT Image Jan 29, 2026, 12_11_39 PM.png

Image Created by OpenAI

সময়ের স্রোতে বদলে যাচ্ছে বাঙালির মূল পরিচয় অর্থাৎ পোশাকের। বাংলার ইতিহাস বলতে গেলে প্রথমে যেটা আসে, সেটা রাজনীতি এবং পরে হচ্ছে সাহিত্য- সংস্কৃতি। কিন্তু এখন এটা আর এইসব এর মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে পোশাকের এক আলাদা ঐতিহ্য। প্রাচীন কাল থেকে আধুনিক যুগ পর্যন্ত বাঙালির পোশাক ও তার জীবনধারার মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে। প্রাচীন বাংলায় কিন্তু পোশাকের মূল আকর্ষণ ছিল বেশি প্রকৃতি নির্ভর এবং পোশাকের মধ্যে একটা সরলতার ব্যাপার ছিল। পুরুষদের প্রধান পোশাক ছিল ধুতি ও উত্তরীয়। আর নারীদের ছিল স্বল্প অলংকরণযুক্ত বস্ত্র, যা পরবর্তীতে শাড়ির রূপ নিয়েছিলো।

এখন যেমন পোশাকের মাধ্যমে সামাজিক মর্যাদাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তেমনি প্রাচীন আমলে ব্যবহারিক দিক থেকে বেশি গুরুত্ব দেওয়া হতো। এইরকম বিভিন্ন সময়ে অনেক পরিবর্তন ঘটেছে। যেমন, মধ্যযুগে তাঁতের ব্যবহার বেশি হতো। এই সময়ে পোশাক যেমন প্রয়োজন ছিল, তেমনি সেই সাথে শিল্প ও আভিজাত্যের প্রধান প্রতীক হয়ে উঠেছিলো। এর পরবর্তী সময়ে অর্থাৎ সহজ ভাবে বললে ব্রিটিশ আমলে আসে পোশাকের সবথেকে বড়ো পরিবর্তন অর্থাৎ আধুনিকতার ছোঁয়া লাগে। আর এখন বর্তমানের বিষয়ে সবাই অবগত, কারণ এখন পোশাকের স্টাইল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সবকিছুতেই আধুনিক ডিজাইন। এইরকম প্রাচীন সময়ের থেকে এই বর্তমান সময় পর্যন্ত অনেক পরিবর্তন ঘটেছে আর এখনও ঘটে চলেছে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.056
BTC 71379.76
ETH 2099.09
USDT 1.00
SBD 0.50