আলো, শিল্প আর ভাবনার মেলবন্ধন

20250929_233836.jpg

দুর্গাপুজো মানেই বাঙালির কাছে শুধু একটি উৎসব নয়। এটা আবেগ, ঐতিহ্য আর সৃজনশীলতার এক অনন্য মিলন। কলকাতার অসংখ্য বিখ্যাত পুজোর মধ্যে দেশপ্রিয় পার্কের দুর্গাপুজো প্রতিবছরই আলাদা করে নজর কেড়ে নেয় তাদের দুর্দান্ত প্যান্ডেল ডিজাইন ও শৈল্পিক উপস্থাপনার জন্য। গত একটি পোস্টে কিছু প্যান্ডেল এর বিষয়ে বলেছিলাম। আজ এই পার্কের আরো কিছু বিষয়ে আলোচনা করবো। এখানে রঙিন LED আলো দিয়ে সাজানো একটি গাছের মতো কাঠামো, যা দেখতে অপরূপ লাগছে। লাল আর নীল আলোর মিশ্রণে তৈরি এই আলোক-শিল্প রাতের অন্ধকারে এক সৌন্দর্যময় পরিবেশ তৈরি করেছিলো।

আধুনিক লাইটিং ডিজাইনের সঙ্গে প্রাকৃতিক যে মেলবন্ধন, তা সত্যিই প্রশংসনীয়। এমন আলোর ব্যবহার প্যান্ডেল চত্বরকে সৌন্দর্যের দিক ছাড়াও প্রত্যেকের কাছে একটা আলাদা অনুভূতির বিষয় ছিল। এরপরে সেই প্যান্ডেল এর কিছু কারুকার্য এর ডিজাইন দেখা যাচ্ছিল। দেয়ালজুড়ে ছিল খোদাই করা নকশা, সারিবদ্ধ বিভিন্ন ভাস্কর্য এবং সুবিন্যস্ত আলো। সব মিলিয়ে মনে হয়েছিলো যেন কোনো প্রাচীন সভ্যতার মন্দিরের সামনে দাঁড়িয়ে ছিলাম। প্যান্ডেলের দেয়ালে বসানো মানবমূর্তিগুলো পুজোর থিমকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। এই ধরনের স্থাপত্য ভাবনা দেশপ্রিয় পার্কের পুজোকে প্রতিবছরই আলাদা পরিচিতি দেয়।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 67135.38
ETH 2053.87
USDT 1.00
SBD 0.49