সাকার ফিশ

20251211_121839.jpg

অ্যাকোরিয়ামে নানা রঙের ও আকারের মাছ আমরা সৌন্দর্যের জন্য রেখে থাকি। মাছের কালার এর কারণেই মূলত দেখতে বেশি ভালো লাগে। তবে কিছু কিছু মাছ আছে যারা শুধু সৌন্দর্যই বাড়ায় না, বরং অ্যাকোরিয়াম পরিষ্কার রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই মাছটি হলো সাকার ফিশ। অ্যাকোরিয়ামে যে মাছটা দেখা যাচ্ছে, এটাই সেই সাকার ফিশ। একে আবার প্লেকো নামেও ডাকা হয়ে থাকে। সাকার ফিশ মূলত ক্যাটফিশ পরিবারের অন্তর্ভুক্ত। এদের মুখের গঠন একটু আলাদা অর্থাৎ চাপা ও গোলাকার। যা দিয়ে এরা কাচ, পাথর বা অ্যাকোরিয়ামের তলার অংশে লেগে থাকতে পারে।

এদের এই বিশেষ মুখের কারণেই একে “সাকার ফিশ” বলা হয়ে থাকে। এখানে মাছটি কিন্তু অ্যাকোরিয়ামের তলায় স্থিরভাবে বসে আছে। মূলত এই প্রজাতির মাছের এটি একটি বিশেষ বৈশিষ্ট্য। এই মাছ মূলত অ্যাকোরিয়াম সবদিক থেকে পরিষ্কার রাখে বলে একে স্বাভাবিকভাবেই “অ্যাকোরিয়ামের ক্লিনার” বলা হয়ে থাকে। সাকার ফিশ একটি সাধারণ মাছের মতো দেখতে হলেও এটি অ্যাকোরিয়ামের জন্য এক ধরনের সহকারী। সৌন্দর্যের পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখতে এর ভূমিকা সত্যিই প্রশংসনীয়। সঠিক যত্ন ও উপযুক্ত পরিবেশ পেলে এই মাছটি দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.058
BTC 70582.07
ETH 2154.13
USDT 1.00
SBD 0.51