সবুজের মাঝে উদ্ভিদের চোখ জুড়ানো সৌন্দর্য
প্রকৃতির কোলে ঘুরে বেড়াতে গেলে অনেক সময় এমন কিছু উদ্ভিদের দেখা মেলে, যেগুলো প্রথম দেখাতেই মন কেড়ে নেয়। আজ আপনাদের সাথে শেয়ার করে নেবো ঠিক তেমনই এক সুন্দর ও ব্যতিক্রমী ফুলের উদ্ভিদ, যার নাম 'কেওকন্দ ফুল'। নামটাও যেমন অদ্ভূত আবার তেমন ইন্টারেস্টিং। কেওকন্দ ফুল মূলত আদা জাতীয় একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। গ্রামের রাস্তার আশেপাশে, জঙ্গলঘেরা এলাকা কিংবা বাড়ির বাগানে এই গাছ মাঝেমধ্যেই চোখে পড়ে। এইসব উদ্ভিদ আলাদা করে চাষ করার প্রয়োজন হয় না, প্রাকৃতিক ভাবে এইগুলো পরিবেশের সাথে খাপ খাইয়ে বেড়ে ওঠে।
এর পাতাগুলো চওড়া, সবুজ এবং বেশ মসৃণ। গাছের মাঝখান থেকে উঠে আসে শঙ্কু আকৃতির একটি ফুলের গুচ্ছ, যা প্রথমে লালচে বা গাঢ় খয়েরি রঙের হয়ে থাকে। এই উদ্ভিদের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ফুল। লালচে শঙ্কুর ভেতর থেকে হঠাৎ করেই ফুটে ওঠে সাদা রঙের কুঁচকানো নরম ফুল, যা দেখতে অনেকটা কাগজের ফুলের মতো হয়ে থাকে। ফুলটি খুবই কোমল ও স্বল্পস্থায়ী। তবে এই ফুলের স্থায়ী এতটাই কম যে, ফোটার যতক্ষণ সময়। অর্থাৎ ফোটার এক-দুদিনের মধ্যেই ঝরে যায়। কিন্তু এই অল্প সময়েই এটি চারপাশের সবুজের মাঝে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে। খুবই সৌন্দর্যপূর্ণ একটা ফুল, প্রকৃতির এক অমূল্য সৃষ্টি।

