মানুষ বদলায়?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মাঝেমধ্যে দেখবেন যে, কিছু কিছু মানুষ হুট করেই অনেক বদলে গিয়েছে। আবার হুট করে কিছু কিছু মানুষ আসলে কেমন যেনো হয়ে গিয়েছে অর্থাৎ, আপনি আপনার চিন্তাভাবনার সাথে কিংবা তার অতীত রেকর্ডের সাথে তাকে মিলাতে পারছেন না।
ব্যাপারটা অনেকটা এমন হয়ে গিয়েছে যে, আপনি যতই চেষ্টা করুন না কেন, কিন্তু আপনি যাই করুন না কেন, আসলে সেই মানুষটিকে আপনি যেনো আর চিনতেই পারছেন না।অথচ এতটাই বদলে গিয়েছে! কিন্তু এটা নিয়েই আমার একটা সংশয় কাজ করে মনের মধ্যে। আর সেটাই আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু তুলে ধরা যাক। কারণ কিছু কিছু ব্যাপার আসলে আপনাদের সাথে শেয়ার করতে আমার বরাবর ভালো লাগে।
যেমন, একটা ব্যাপার না বললেই নয়।সেটা হলো, আমার কেন যেন মনে হয় যে কিছু কিছু মানুষ বদলাতে পারলেও অনেক মানুষ কখনোই নিজের স্বভাব চরিত্র বদলাতে পারে না। তারা শুধুমাত্র একটা মুখোশ থেকে আরেকটা মুখোশ পরে।
অর্থাৎ, তাদের ভেতরটা কখনোই বদলায় না। কারণ এটা আমি নিজের ক্ষেত্রে উপলব্ধি করেছি।আমি নিজেকে যতই বদলাতে চাই না কেন, আসলে সেভাবে হয়তো বদলাতে পারি না। কিংবা নিজের চিন্তা-ভাবনাগুলো আসলে একদিনে বদলে ফেলাটাও অনেক অসম্ভব বলে মনে হয় আমার কাছে। তাই আমি এ কথাটি বললাম, আর এ কারণেই আমার মনে প্রায় সময় এই প্রশ্নটি জাগে এবং এই প্রশ্নটিই বারবার আমার মনে ঘুরপাক খায়।
আসলে মানুষ যদি সত্যি বদলাতে পারে, তাহলে আমি মনে করি সেটা অনেক ভালো হয়।তবে সেটা যদি হয় ভালো দিকে। অর্থাৎ, ভালো জীবনে কিংবা ভালোভাবে যদি না বদলায়, তাহলে আমি মনে করি মানুষের জীবনে আসলে সে শুধুমাত্র একটা মুখোশের আড়ালে থাকে।
আর মানুষ যখন বদলানোর দরকার হয়, তখন শুধুমাত্র তার বাহ্যিক মুখোশটি বদলায়।অর্থাৎ, তার মন কখনো বদলায় না। কারণ, মানুষের মন বদলানো অনেক কঠিন একটি ব্যাপার। আর যে এই কঠিন কাজটি করে, অর্থাৎ অসাধ্য সাধন করে আমি মনে করি, সে সত্যিকার অর্থেই একজন ভালো মানুষ।

