সবার সাথে ভালো কিন্তু নিজের সাথে অসৎ - এই দ্বিধা কেন?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বর্তমানে আসলে আমরা যেন নিজের সাথে সবচেয়ে বেশি বেইমানি করি, নিজের সাথে সবচেয়ে বেশি খারাপ ব্যাপারগুলো করে থাকি। অর্থাৎ, সকলের সাথে ভালো করলেও আমরা যেন নিজের সাথেই বেইমানি করে ফেলি। পৃথিবীর সকলের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকলেও নিজের সাথে যেন কোথাও কোনো ভালো সম্পর্ক নেই। পৃথিবীর সব কিছুর সাথে আমাদের একটা ভালো যোগাযোগ থাকলেও নিজের মনের সাথে আমাদের ভালো যোগাযোগ নেই। শুধু তাই নয়, পৃথিবী সকলের কথা ভাবলেও আমরা শুধুমাত্র একটা জিনিসের কথা ভাবি না, সেটা হল নিজের কথা।

আমি জানিনা, এমনটা কেন হয়, কিংবা এমন আসলে কেন হয়। কারণ আমরা পৃথিবীর সকলের জন্য চিন্তা করি, পৃথিবীর সকলের জন্যই ভাবি, কিন্তু শুধুমাত্র নিজের জন্য ভাবি না। নিজের জন্য কোন কিছুই যেন করতে পারি না। আসলে এটা হওয়া উচিত ছিল না। হওয়া উচিত ছিল এমন যে আমরা অন্যের জন্য যেমন ভাবি, ঠিক একইভাবে আমরা নিজের জন্যও ভাববো। কিন্তু সেটা আসলে হয়ে ওঠে না।

ব্যাপারগুলো এমন, অনেকটা এমন হয়ে যায় যে পৃথিবীতে সকলের জন্য করতে করতে আমরা আসলে নিজের জন্যই কিছু করি না। বরঞ্চ নিজের সাথে অনিয়ম গুলোই বেশি করি। আসলে আমরা নিজের ক্ষেত্রেই কেমন যেন একটা অনিশ্চিত হয়ে পড়ি, বলা ভালো যে আমরা নিজের ক্ষেত্রেই অনেক উদাসীন হয়ে পড়ি।

অর্থাৎ, নিজের জন্য কোন কিছু করতে গেলে আমাদের মনে যেন হাজার রকম দ্বিধা দ্বন্দ্ব চলে আসে, হাজার রকমের অনীহা চলে আসে। কিন্তু সেই একই কাজগুলো যদি আমরা অন্য কারো জন্য করি, তখন কিন্তু আমরা সবার সাথেই ভালো থাকতে চাই এবং সবার জন্যই সেই ভালো কাজগুলো করি। কিন্তু যখনই নিজের প্রশ্ন আসে, তখন আমরা পিছু হটে যাই।

কিন্তু এমনটা করা কখনোই কিন্তু কথা ছিল না। আসলে কথা ছিল আমরা নিজেদেরকে ভালোবাসবো। নিজেদেরকে ভালবাসার মতন ভালো কাজ আর দুটো হয় না।


ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 71491.28
ETH 2245.32
USDT 1.00
SBD 0.50