মোবাইল ছাড়া একদিন কেমন কাটতে পারে?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মাঝেমধ্যে আমার ইচ্ছে করে, পৃথিবীর সবকিছু থেকেই যদি আলাদা হয়ে গিয়ে এরপরে যদি আসলে কিছু করতে পারা যেত, তাহলে বোধহয় মন্দ হতো না। কারণ পৃথিবীর সকল কিছুর ক্ষেত্রেই আসলে, আমরা যদি একবার নিজেকে সরিয়ে দেখতে পারতাম যে নিজের জায়গাটি কেমন তাহলে খুব ভালো হতো। যেমন ধরুন, আমি কোনো একটা জায়গায় আছি, তো সে ক্ষেত্রে আসলে এটা দেখা যায় যে, অর্থাৎ আমি সামনাসামনি মোটামুটি দেখতে পারি যে ব্যাপারটি কেমন হচ্ছে কিংবা ব্যাপারগুলো কেমন হতে পারে। অর্থাৎ ব্যাপারগুলো খুব স্বাভাবিক, কারণ আমি যেখানে আছি, সেই ব্যাপারগুলো আমি চোখের সামনে দেখতে পাবো।এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার।
কিন্তু মাঝেমধ্যে আমার কী দেখতে ইচ্ছে করে জানেন? মাঝেমধ্যে আমার দেখতে ইচ্ছে করে, আমি যদি সেই জায়গায় না থাকি, তবে আমাকে নিয়ে আমার চারপাশের মানুষজন কেমন আলোচনা করতো? কিংবা আমাকে নিয়ে আসলে আমার চারপাশের মানুষজন ঠিক কী বলতো? আসলে অনেক কিছুই অনেক কিছুর উপর নির্ভর করে। তার মধ্যে অন্যতম হলো, আমি যদি না থাকি সেই জায়গায়, তবে আমাকে নিয়ে তাদের আচরণটা কেমন হতো এবং সেই ব্যাপারটি থেকেই আজকের এই লেখার বিষয়টি মাথায় আসা।
অর্থাৎ, আমি মাঝে মাঝে ভাবি যে, যদি এক পুরোটা দিন মোবাইল ছাড়া থাকতে পারি, তবে কেমন হতো?
হয়তো আপনারা এখন বলবেন যে আমি উপরে একটি বিষয়ে আলোচনা করেছি, কিন্তু আসলে আমার লেখার টাইটেল অন্য কিছু। আসলে এই লেখাটির উদ্দেশ্যই এটা। অর্থাৎ আমি সত্যিই দেখতে চাই, যে আমি যদি না থাকি কিংবা আমি যদি পুরো একদিন মোবাইলের মাধ্যমে কারো কাছে না পৌঁছাই, তাহলে আমার চারপাশের মানুষজনের কেমন রিয়্যাকশন হবে? এবং তারা আসলে আমাকে কেমন মিস করবে?
কারণ মোবাইল ছাড়া একদিন মানে হলো,সকলের সাথে যোগাযোগ ছিন্ন থাকা।

