দূর থেকে নববর্ষের শুভেচ্ছা।
স্কুল জীবনের বৈশাখ ছিল এক রকম, তারপর কলেজ জীবন, তারপর বিশ্ববিদ্যালয়। বৈশাখের আসল মজা ও উদ্দীপনা যেন এই তিন ধাপেই উপভোগ করতে পেরেছি। তার পরে যতই বড় হয়েছি, উদ্দীপনা আর আনন্দ যেন ক্রমশ হারিয়ে যেতে শুরু করেছে।
এখনও বৈশাখ আসে, তবে আনন্দের ধারা বদলে গেছে। বাঙালির আয়োজন দেখে আমি বারবার মুগ্ধ হই। সারা বছরের কথা না-ই বা বললাম—একদিন, এক বেলার জন্য নিজেদেরকে এত সুন্দর পরিপাটি করে বাঙালিয়ানায় পরিপূর্ণ করে তোলে, যা দেখে ভুলেও বোঝার উপায় থাকে না, কী চলছিল বিগত সময়গুলোতে।
সকাল থেকে সোশ্যাল মিডিয়ার নিউজফিড বারবার ঘেঁটে দেখছিলাম—সবাই শুভেচ্ছা জানাচ্ছে, বর্ণিল সাজের ছবি আপলোড করছে। মনে হচ্ছিল যেন পুরো সোশ্যাল মিডিয়াই বাঙালিয়ানার রূপ ধারণ করেছে।
আমি তো একদম শিকড়ের কাছাকাছি থাকি—বলতে গেলে বাঙালি জীবনযাপন বারো মাসই উপভোগ করি। তারপরও বিকেলে ইচ্ছা আছে, পরিবার নিয়ে আশেপাশে একটু ঘোরাঘুরি করার। নববর্ষকে কেন্দ্র করে পার্শ্ববর্তী এলাকায় মেলা বসেছে, গ্রামীণ ঐতিহ্যের ছিটেফোঁটা এখনো টিকে আছে।
বাবু বাইরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। আমার মনেও এখনও নববর্ষের আনন্দধারা জেগে ওঠে, তবে সময়ের পরিবর্তনে তা এখন শুধুই পরিবারের সঙ্গে সীমাবদ্ধ।
সব মিলিয়ে দূর থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানালাম এবং সবাইকে বলতে চাই,এক দিনের শখের বাঙালি না হয়ে, বরং বাঙালি সত্তাকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করুন।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR




