পূর্ণতার মোহ
সবার সবকিছু থাকে না—হোক তা মেধা, জ্ঞান-বুদ্ধি, ক্ষমতা, ভালোবাসা অথবা টাকা-পয়সা। ঘাটতি কোনো না কোনো জায়গায় থেকেই যায়। আর এই ঘাটতি আছে বলেই মানুষ তা পূরণ করার চেষ্টা করে।
মানুষ এক জীবনে সবকিছুই চায়; শূন্যতার কোনো অভাব রাখতে চায় না। কিন্তু এই পূর্ণতার প্রতিযোগিতায় যখন মানুষ অন্ধভাবে নেমে যায়, তখন সে অনেকটা দিশেহারা হয়ে ওঠে।
শখের জন্যই জীবন। পূর্ণতার প্রতি আগ্রহ থাকা নিতান্তই অযৌক্তিক নয়। তবে পূর্ণতার জন্য অন্ধ হয়ে যাওয়া কিছুটা অযৌক্তিক।
যার কিছু নেই, সেও যেমন বেঁচে আছে, তেমন সেও কখনো না কখনো পূর্ণতার স্বাদ পায়। তবে তা হয়তো অন্ধ হয়ে নয়, বরং নিজের কাজের মাধ্যমেই।
অসুস্থ প্রতিযোগিতা শুধু আপনাকে অন্ধ করেই রাখবে না, বরং উগ্র বানিয়ে তুলবে। আপনার হিতাহিত জ্ঞান কিংবা বুদ্ধিভিত্তিক চিন্তাভাবনাও কমিয়ে ফেলবে।
পারিপার্শ্বিক অবস্থার দিকে খেয়াল করলে এই অসুস্থ প্রতিযোগিতার লক্ষণ আপনি খুব ভালোভাবেই দেখতে পাবেন।
প্রতিযোগিতা মানুষের জন্য—এটা যেমন সত্য, তেমনই কোন বিষয়ে, কীভাবে এবং কোন পরিবেশে প্রতিযোগিতায় নামছেন সে সম্পর্কে পূর্ব ধারণা রাখা বুদ্ধিমানের কাজ।
তাহলে হয়তো প্রতিযোগিতার ফলাফল নিয়ে খুব একটা চিন্তিত হতে হয় না, কারণ তখন রোডম্যাপ সম্পর্কে আগে থেকেই স্পষ্ট ধারণা থাকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






@shuvo35
চমৎকার একটি জীবনমুখী পোস্ট
জীবনের পূর্ণতা এবং অসুস্থ প্রতিযোগিতার বিষয়ে আপনার চমৎকার বিশ্লেষণটি সত্যিই প্রশংসনীয়। 'পূর্ণতার জন্য অন্ধ হয়ে যাওয়া' যে মানুষের হিতাহিত জ্ঞান কমিয়ে দেয়—এই ধ্রুব সত্যটি আপনি খুব সহজভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার চিন্তাশীল এই লেখাটি আমাদের অনেক কিছু নতুন করে ভাবায়।