ওই যাহা লাউ, তাহাই কদু হবে।

in আমার বাংলা ব্লগyesterday

27399.jpg
source

স্বাধীনতার ৫৫ বছর হয়ে গেল, কত দল কত বার ক্ষমতায় আসলো কিংবা গেল। অনেকে তো আবার গদির আরামে গদি থেকে পাছা তুলতে নারাজ ছিল!

সারাদিন উন্নয়নের বুলি শরবতের মতো ঢকঢক করে গেলানো থেকে শুরু করে কত জন কত কিছুই তো করলো, কিন্তু কেউ প্রকৃত অর্থে বাঙালিকে সভ্য করে তুলল না ।

অথচ চাইলেই দু চামচ এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, টানেল, এ সেতু ও সেতুর থেকে, যদি প্রকৃত বিদ্যাটাকে শরবতের ভেতর দিয়ে গিলিয়ে খাওয়াতো , তাহলে তাও হয়তো বাঙালি এতদিন সভ্য হয়ে উঠতো।

যে জাতি এখনো পুরোপুরি প্রকৃত শিক্ষায় সভ্য হয়নি, নিরাপত্তার নিবিড় চাদরের উষ্ণতা পায়নি, যেখানে প্রতিনিয়ত মেধা বাহিরে পাচার হয়ে যাচ্ছে, সেখানে মশাই উন্নয়নের গালগল্প আর শুনায়েন না তো?

জাতির শিরদাঁড়ায় সমস্যা, পুষ্টিহীনতা, রুগ্নতা, অন্ধত্ব কিংবা ভঙ্গুরতা যেখানে প্রতিনিয়ত সাদৃশ্য, সেখানে এত উন্নয়নের গালগল্প খাটে কীভাবে?

বলছি না যে উন্নয়নের দরকার নেই, তবে প্রকৃত শিক্ষার কতটুকু নিশ্চয়তা করলেন, সেটা কখনো ভেবেছেন?

প্রকৃত শিক্ষা ছাড়া, জাতি সভ্য হবে না রে ভাই?
ওই যাহা লাউ, তাহাই কদু হবে।