কর্মসংস্থান সৃষ্টি হোক।

in আমার বাংলা ব্লগ2 days ago

25580.jpg

স্থানীয় এলাকায় সব থেকে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। যদিও এ সমস্যা শুধু এখানকার নয়, বলতে গেলে সারা দেশব্যাপী।

বিগত বহু বছর ধরেই স্থানীয় এলাকায় ইপিজেড বাস্তবায়নের কথা চলছিল, তবে সেই কথা এখনো বাস্তবে রূপ পায়নি।

তবে যে স্থানে ইপিজেড বাস্তবায়নের কথা, তার আশেপাশেই ইতিমধ্যে একাধিক বেসরকারি শিল্প-কলকারখানার অবকাঠামো গড়ে উঠেছে।

স্থানীয় তরুণদের সঙ্গে যখন কথা বলি, তখন তাদের একটাই মুখ্য কথা শুনি—সেটা হচ্ছে এলাকায় কর্মসংস্থান সৃষ্টি হোক। কেননা সবাই দিনশেষে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে চায়।

প্রতিনিয়তই তো সবাই প্রতিশ্রুতি দেয়, ইপিজেড বাস্তবায়ন হবে। তবে সেই প্রতিশ্রুতি এখন পর্যন্ত আশার আলো দেখেনি।

তবে এবার তরুণ প্রজন্ম খুব শক্তপোক্তভাবে চাচ্ছে ইপিজেড বাস্তবায়ন হোক এবং স্থানীয় এলাকার লোকজনের ভাগ্য সুপ্রসন্ন হোক।

যে যেভাবে পারছে, তাদের প্রত্যাশার কথা জানাচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে। তাছাড়া এখন তো আবার সোশ্যাল মিডিয়া আছে—চাইলেই যে কোনো কিছু সরাসরি তুলে ধরা যায়।

বিগত কয়েকদিন স্থানীয় এলাকায় ঘুরে ঘুরে সেই চিত্রগুলো সোশ্যাল মিডিয়ায় দেওয়ার চেষ্টা করেছি এবং এলাকায় ইপিজেড বাস্তবায়নের জন্য দাবি জানিয়েছি।

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.078
BTC 74422.22
ETH 2374.45
USDT 1.00
SBD 0.49