স্থানীয় এলাকায় ব্লাড ব্যাংক দরকার।
যেহেতু স্থানীয় এলাকায় ব্লাড ব্যাংক নেই, তাই যাদের রক্তের প্রয়োজন হয়, তারা কমবেশি সোশ্যাল মিডিয়াতেই বিষয়টি জানিয়ে থাকে। যদি কখনো এমন কোনো পোস্ট চোখে পড়ে, তাহলে কখনোই তা এড়িয়ে যাই না।
স্থানীয় এলাকায় তরুণদের সঙ্গে খুব ভালো সখ্য আছে। ওরা কমবেশি স্বেচ্ছাসেবী ও সামাজিক কার্যক্রমে যুক্ত। যাই হোক, নিজেদের কথা আর না বলি।
গতকাল রাতে পরিচিত এক ছোট ভাই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় রক্ত না পাওয়ার স্ট্যাটাস দিয়েছিল এবং নিজের বিপদের কথা জানিয়েছিল। পরবর্তীতে সে নাকি সেই বিপদ থেকে মুক্ত হতে পারেনি। তাই অভিমানে অনেকগুলো কথা সোশ্যাল মিডিয়ায় লিখে ফেলেছিল।
তখন বাধ্য হয়েই নিচের কথাগুলো তার পোস্টে লিখতে হয়েছিল।
দেখো ভাই, প্রতিনিয়ত অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় সামনে আসে; সবকিছু যে সবার চোখে পড়ে, ব্যাপারটা তা নয়। তারপরও যতটা আন্তরিক থাকা যায়, সে ক্ষেত্রে কখনোই কেউ কার্পণ্য থাকে না।
কেউই ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। আসলে প্রত্যেকের বিপদই বিপদ, তবে অনুধাবনের বিষয়টি কিছুটা ভিন্ন।
সর্বোপরি, তোমার বিপদ কাটুক—এই প্রত্যাশা রইল।
স্থানীয় এলাকায় যদি সরকারিভাবে কিংবা বেসরকারি উদ্যোগে পূর্ণাঙ্গ ব্লাড ব্যাংক গড়ে উঠত, তাহলে হয়তো সবারই উপকার হতো।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR




