মজলিস
গত সপ্তাহে যেহেতু গ্রামে একজন প্রবীণ মানুষ মারা গিয়েছিলেন, সেজন্য মূলত গতকাল মজলিসের আয়োজন করা হয়েছিল।
মজলিসের বিষয় নিয়ে যদিও সঠিক ধর্মীয় ব্যাখ্যা আমার জানা নেই, তবে গ্রামে আসার পর থেকে বেশ কয়েকটি মজলিসে সশরীরে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছিল। যতদূর জানি, মৃত ব্যক্তির আত্মার সন্তুষ্টির জন্য তার পরিবার থেকে সামাজিকভাবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
চেষ্টা করা হয় সমাজের সকল মানুষকে একত্রে উন্মুক্তভাবে দাওয়াত করে খাওয়ানোর জন্য। গতদিন পড়ন্ত বেলায় যখন মজলিসে গিয়েছিলাম, সেখানে গ্রামের লোকজনের উপস্থিতি দেখে অনেকটাই অবাক হয়ে গিয়েছিলাম।
নারী-পুরুষ উভয়েই এসেছিল। নারীদের জন্য আলাদা ব্যবস্থা ছিল এবং পুরুষদের জন্য ছিল উন্মুক্তভাবে বসার স্থান।
যেহেতু রমজান মাস চলছে, তাই ইফতারের পূর্বে এই আয়োজন ছিল। আমাদের এদিকে মজলিসের আয়োজন বরাবরই ভীষণ সাদামাটা—আলু ঘাঁটি দিয়ে সাদা ভাত।
এখানে খাবার কোনো মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় না। গ্রামের লোকজনের ভেতরে সামাজিকভাবে যে আন্তরিকতা থাকে, সেটাই যেন ভালোভাবে বহিঃপ্রকাশ পায়।
যদিও দিন দিন এমন আয়োজন অনেকটাই কমে যাচ্ছে, তবে গ্রামীণ অঞ্চলে এই রীতিনীতিগুলো এখনো টুকটাক টিকে আছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





