বিরক্তিকর অবস্থা
জীবনে বাঁশ খেতে চান—তাহলে যত পারেন মানুষের উপকার করুন। দেখবেন, সুন্দর সুন্দর লম্বা লম্বা বাঁশ আপনার জন্য অপেক্ষা করছে।
বিশেষ করে, টাকা-পয়সা ধার দিলে যে বাঁশ খাবেন, সেই বাঁশ থেকে পাওয়া শিক্ষা আরও দীর্ঘ ও অভিজ্ঞতাসম্পন্ন হবে। বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখতে পারেন।
আরও একটি অপ্রিয় সত্য কথা হলো—টাকা-পয়সার লেনদেন যদি নিজের আত্মীয়-স্বজনের ভেতর হয়, তাহলে সম্পর্ক ঠিক থাকার তো প্রশ্নই নেই; বরং সেই সম্পর্ক ধীরে ধীরে বিষাক্ত হয়ে ওঠে।
উপরোক্ত কথাগুলো নিজের অভিজ্ঞতার আলোকে লিখলাম। দিন দিন আত্মীয়-স্বজনদের সঙ্গে সম্পর্কগুলো আরও বেশি অসহনীয় হয়ে উঠছে, যার একমাত্র কারণ টাকা-পয়সার লেনদেন।
সারাটা দিন কেটে গেল, একদম বিশ্রাম নেওয়ার সুযোগ পাইনি। টাকা ধার দিয়ে যে কী বিপদে পড়েছি, তা বলে বোঝাতে পারব না—শুধু হয়রানি আর হয়রানি।
সবকিছু একদম অসহ্য লাগছে। একদিকে আত্মীয়তা রক্ষা করার চাপ, অন্যদিকে পাওনা টাকা ফিরে পাওয়ার প্রত্যাশা—সব মিলিয়ে একদম জগাখিচুড়ি অবস্থা। মনের অবস্থা পুরোপুরি তিতা হয়ে গেছে। নিজের কাছেই সবকিছু ভীষণ বিরক্তিকর লাগছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





