উজবুক

in আমার বাংলা ব্লগ2 days ago

23690.jpg
source

সমস্যা বাঙালিদের কোথায় জানেন? মানসিকতায়। কারণ তাদের ভেতরে বুদ্ধিভিত্তিক চর্চার ঘাটতি স্পষ্ট। অধিকাংশ সময় তারা ব্যস্ত থাকে কাদা ছোড়াছুড়ি আর বিভাজনের রাজনীতিতে।

তেলের সংকট শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়; অচিরেই এটি বৈশ্বিক সমস্যায় পরিণত হতে পারে। কেন হতে পারে, সেই কারণ মোটামুটি আপনারা সবাই জানেন।

ভাইরে ভাই, বৈশ্বিক যুদ্ধ কি আর আমার–আপনার কথায় থামবে?

অথচ তেল সংকটের ইস্যুকে কেন্দ্র করে আপনারা এখনো আটকে আছেন স্থানীয় রাজনীতির সংকীর্ণ পরিসরে। অতি উৎসাহী বিগত সময়ের রাজনৈতিক দলের কিছু উজবুক তেলকাণ্ড নিয়ে যেন ফেসবুকে তোলপাড় শুরু করে দিয়েছে। অথচ বাংলাদেশে যে জ্বালানি তেলের খনি নেই—এই সহজ কথাটি তাদের বোধগম্য নয়।

আমার তো মনে হয়, দেশে যদি জ্বালানি তেলের খনি থাকত, তাহলে হয়তো সেখানেও সিন্ডিকেট বড্ড সক্রিয় হয়ে যেত।

উজবুকরা রাজনীতি করে ঠিকই, কিন্তু তাতে চিন্তার বিকাশ ঘটে না; বরং বাড়ে উগ্রতা ছড়িয়ে দেওয়ার কৌশল।

আরে মশাই, যদি সত্যিই এত পোক্ত রাজনীতি করতেন, তবে লেজুড়বৃত্তির প্রবৃত্তি থেকে বেরিয়ে আসতে পারেননি কেন? নিজেদের আত্মনির্ভরশীলতা কমিয়ে রেখেছিলেন কেন? ক্রমাগত অন্যের দ্বারস্থ হতে হয় কেন?

জাতিকে চুষে খাওয়া ছাড়া আর কী করেছেন বা শিখিয়েছেন?

কোনো সুস্থ পরিবেশ তৈরি করতে পেরেছিলেন কি? আদৌ হবে কিনা, সেটি নিয়েও সন্দেহ।

সবকিছুই ভঙ্গুর এখানে—না আছে প্রতিরক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নতি, না আছে সৃষ্টিশীল চর্চার অগ্রগতি। আবিষ্কার কিংবা উদ্ভাবনের কথা না হয় পরেই রাখলাম।

বর্তমান পৃথিবী চলছে বিজ্ঞানের জয়যাত্রায়। সেখানে গোঁজামিল দেওয়া তথ্য নিজের কানে শুনতে আরাম লাগে, বলতে ভালো লাগে; কিন্তু বাস্তবতা একেবারেই জগাখিচুড়ি।

একবার নিজের কাছে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন—কেন বাঙালি অসন্তুষ্ট হয়েছিল? কেন ’২৪-এর ঘটনা ঘটেছিল? কেন ক্ষমতার তুলতুলে নরম গদিতে বাঙালি হঠাৎ লাথি মেরেছিল?

উগ্রতা নয়, প্রয়োজন বুদ্ধিভিত্তিক চর্চা ও যুক্তিনির্ভর চিন্তা।

ধন্যবাদ।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.052
BTC 72785.09
ETH 2146.34
USDT 1.00
SBD 0.47