কংক্রিটের জঞ্জাল
অনেক দিন পরে যখন থানার সামনের গলিতে গাড়ি থেকে নামলাম, তখন অভ্যর্থনা জানিয়েছে ভ্যাপসা আবহাওয়া। কোনোরকমে চিরচেনা গলিতে ঢুকতেই যেন সবকিছুর আগাগোড়া পরিবর্তন বারবার চোখে ধরা পড়ছিল।
এ তল্লাটে যে দু-চারটি গাছপালা সাদৃশ্য কিছু আছে, তা যেন ওই থানার ভেতরেই; কই, গলির ভেতরে আর তেমন কোনো গাছগাছালি চোখে পড়ল না। তবে যা চোখে পড়েছে, তা হচ্ছে সদ্য গজিয়ে ওঠা কংক্রিটের জঞ্জালগুলো।
কত রংবেরঙের তাতে নান্দনিকতা কিংবা আভিজাত্যের ছাপ! বুঝলাম, এমন পরিবেশে আর যাই হোক, গাছের জীবন অর্থহীন।
একদম গা ঘেঁষাঘেঁষি প্রত্যেকটা ভবন সারিবদ্ধভাবে উঠে গিয়েছে। এক ভবনের জানালা খুললে যেন আরেক ভবনের বাসিন্দাদের দর্শন অনায়াসেই হয়ে যাবে।
অথচ তারপরেও দেখবেন, এত গা ঘেঁষাঘেঁষি করে থাকার পরেও শুধুই দূরত্ব সবার মাঝে—কোনো আন্তরিকতার ছিটেফোঁটা নেই; চারদিকে শুধুই দেয়াল আর দেয়াল।
যে শহরটাতে আমার শৈশব কেটেছে, তা আজ বড্ড অচেনা। কংক্রিটের জঞ্জালগুলো যেন প্রাণহীন করে দিয়েছে আমার নিষ্পাপ শৈশবকে।
এ শহর আমাকে আর সত্যিই টানে না, হয়তো আমার দুর্বলতা অন্যত্র। সেখানে আর যাই হোক, বিশুদ্ধ অক্সিজেনের অভাব হয় না।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





