সবেমাত্র শিখছি।
গত দুদিন আগে অনলাইনে একটা কাজের জন্য এক ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তবে উদ্ভট রকম সব প্রশ্নের শিকার হয়েছিলাম।
পরবর্তীতে দেখি সেই ভদ্রলোক, আমাদের কথোপকথনের স্ক্রিনশট তার প্রোফাইলে শেয়ার করেছে। পরবর্তীতে নিচের কথাগুলো তার কমেন্ট বক্সে, রেখে এসেছিলাম।
আমি আপনাকে কাজের জন্য ব্যক্তিগতভাবে বার্তা পাঠিয়েছিলাম, সেটা আপনি উন্মুক্ত করে দিলেন। সমস্যা নেই, এটা আপনি করতেই পারেন। প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা থাকবে—এটাই তো স্বাভাবিক।
কেননা এখানে আমি কাজের জন্যই এসেছি, তবে তা গতানুগতিক ধারার বাইরে। অনেকটা স্বাধীনভাবে করতে পারার মতো কাজ।
যদি সরাসরি বলি, যে কাজে স্বাধীনতা নেই, সে কাজে শুধু বন্দি হয়ে থাকতে হয়।
আপনি আমাকে দক্ষতার কথা বলেছিলেন, যা আমি স্বল্প কথায় ইঙ্গিত দিয়েছিলাম।
লেখালিখির জন্য মেডিকেল প্রফেশন ছেড়ে দিয়েছি। তার মানে আমি দীর্ঘ সময় ডাক্তারি করেছি; চাইলে সেখানেই পোক্তভাবে ক্যারিয়ার গড়তে পারতাম। ওই যে স্বাধীনচেতা সত্তা—যার কারণে স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি।
তাছাড়া স্বনামধন্য ব্লগিং সাইটের মার্কেটিং সেক্টরের প্রধান হিসেবে আছি।
যেহেতু LinkedIn প্ল্যাটফর্মে আমি একদম নতুন, তাই এখানকার বিষয় টুকটাক বোঝার চেষ্টা করছিলাম। এজন্যই অনেককে না জেনেই বার্তা পাঠিয়েছিলাম, সেই তালিকায় আপনিও ছিলেন ।
কাজ দরকার—এটা সত্য,
তবে তা দাস হয়ে নয়।
ভুল-ত্রুটি মার্জনীয়।
ধন্যবাদ।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR




