শিক্ষা
যখন আমরা কোনো কিছু খুব আশা করে থাকি, তখন অনেক সময় দেখি সেটিই নানাভাবে আশাহত হয়। সবকিছু ঠিকঠাক চললেও সামান্য কিছু ত্রুটির কারণে এমনভাবে সব এলোমেলো হয়ে যায়, যা সত্যিই চিন্তার বাইরে।
দীর্ঘদিন ধরে একটি জায়গায় কাজ করতাম। ধীরে ধীরে বেশ কিছু অর্থ জমিয়েছিলাম। কিন্তু অজান্তেই একটি ফিশিং সাইটে প্রবেশ করেছিলাম, যার ফলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ হারাতে হয়েছে। ঘটনাটি আমাকে মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত করে দেয়। নিজেকে স্থির রাখতে পারছিলাম না।
অবশেষে যখন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি, তারা বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করেন এবং জানতে চান আমি কোনো ফিশিং সাইট ভিজিট করেছিলাম কি না। তখন স্পষ্টভাবে কিছুই মনে পড়ছিল না। তবে মাঝে মাঝে চটকদার বিজ্ঞাপন চোখে পড়ত, সম্ভবত সেখান থেকেই ওই সাইটে প্রবেশের সূত্রপাত হয়েছিল।
মানুষ জেনে-শুনেও ভুল করে, আর যখন ভুল হয়ে যায়, তখন হতাশা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। এখন পুরো বিষয়টি মনে হলে নিজেকে অপরাধী মনে হয়। মনে হয়, যেন নিজেই নিজের ক্ষতি করেছি। অনুশোচনা ও অনুতাপ কাজ করছেই, কিন্তু হারানো অর্থ তো আর ফিরে পাওয়া যাচ্ছে না।
তবে এই ঘটনার মাধ্যমে যে শিক্ষাটি পেলাম, তা হয়তো দীর্ঘদিন মনে থাকবে। শিক্ষার শেষ নেই—কে কীভাবে শিক্ষা নেবে, তা বলা কঠিন। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, আবার কেউ অর্থ হারিয়ে শিক্ষা পায়।
এখন অন্তত মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছি। যেহেতু ভুলটি অজান্তেই হয়েছে, তাই নিজেকে দোষারোপ না করে মানসিকভাবে স্থির থাকার চেষ্টা করছি। ভার্চুয়াল জগতে চলার পথে এমন একটি শিক্ষা হয়তো প্রয়োজনই ছিল।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟