থামুন।
অর্জনের ঝুলি আমার বরাবরই ফাঁকা, হোক তা জ্ঞান অর্জন কিংবা মানুষের সঙ্গে মেশার দক্ষতা। লেজুড়বৃত্তিক প্রবৃত্তি না থাকার কারণে, খুব অল্প সময়েই হারিয়েছি নিকটস্থ বন্ধুবান্ধব, সহপাঠী কিংবা আত্মীয়-স্বজনকে।
মানিয়ে বা গুছিয়ে চলতে পারলে হয়তো স্থানীয় এলাকাতেই মেডিকেল প্রফেশনে চমকপ্রদ ক্যারিয়ার গড়তে পারতাম।
কোনো কিছুই হারাতে হতো না, এই যেমন ঘনঘন স্যার স্যার ডাক শোনা, বন্ধুবান্ধব, সহপাঠী কিংবা আত্মীয়-স্বজন সবটাই আরো আপন হয়ে থাকতো।
যেহেতু প্রত্যাশা শূন্য, বিলাসী জীবনে আসক্তি কম নতুবা উজাড় করার প্রচেষ্টা, তাই হয়তো ক্রমাগত জমকালো জীবন থেকে পালিয়ে বেড়ানো।
হাঁটুর বয়স থেকে শুরু করে দাদুর বয়স পর্যন্ত, সবার সঙ্গেই ইতিমধ্যেই মেশা শেষ , তারপরেও মনে হয় কোন জায়গায় এসে ত্রুটি কিছুটা থেকেই গিয়েছে, তা হয়তো মানুষ পাঠের ক্ষেত্রে।
সময় মনেহয় ব্যক্তিত্বকে খানিকটা সস্তা বানিয়ে দিয়েছিল, তাই হয়তো অনেকেই মাথায়, কাঁধে, পিঠে চড়ে বেশ নাচানাচি করতে আনন্দ পেয়েছিল।
দয়া করে এবার থামুন।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





