খানিকটা বিশ্রাম
আপাতত স্মৃতি ভুলে থাকার প্রচেষ্টায়,
কোনো কিছুতেই কমতি রাখছি না।
নিজেকে ব্যস্ত রাখছি,বইয়ের পাতায় ডুবছি, অচেনা পথে হাঁটছি,কখনো চারপাশের কোলাহলে নিজেকে হারিয়ে ফেলছি,আবার কখনো নিঃশব্দে নিজের ভেতরটাকেই খুঁজে দেখছি।
সবকিছু ভুলে যাওয়া হয়তো সম্ভব নয়,তবু কিছু স্মৃতি থেকে খানিকটা দূরে থাকা দরকার।কারণ প্রতিটি স্মৃতি বয়ে বেড়ানোর মতো শক্তি সবসময় মানুষের থাকে না।
আপাতত তাই অতীতকে একটু পাশে সরিয়ে রাখছি,
নিজেকে সময় দিচ্ছি,নিজের ভেতরের ক্লান্ত মানুষটাকে একটু বিশ্রাম দিচ্ছি।
খানিকটা বিশ্রাম দরকার—হোক তা দেহের, মনের কিংবা আত্মার।কিছুটা নীরবতা, কিছুটা একাকিত্ব,
আর নিজের কাছে ফিরে আসার জন্য খানিকটা সময়ও দরকার।
সবকিছু ঠিক হয়ে যাবে—এমন নিশ্চয়তা নেই;
তবু নিজেকে সামলে নেওয়ার এই প্রচেষ্টাটুকু
কম গুরুত্বপূর্ণ নয়।
