নেড়িকুত্তা
আয়নায় কখনো নিজেকে ভালোভাবে দেখার চেষ্টা করেছেন কি?
কী দেখা যায়, বলুন তো?
যা দেখা যায়, তা আপনার প্রতিচ্ছবি।
যেমনটা যত্নে আপনি প্রতিনিয়ত আয়নার সামনে নিজেকে পরিপাটি করার চেষ্টা করেন, তেমনটা পরিপাটি কি কখনো নিজের স্বভাব-চরিত্র কিংবা আচার-আচরণের উপর করেন কি?
কথাগুলো কিন্তু আপনাকেই বলছি।
আপনার কূটচাল, হিংস্র ও প্রতারক মানসিকতা, স্বার্থান্বেষী ও লোভী চিন্তাভাবনা কিংবা কুৎসা রটানো মশগুল সত্তাকে কখনো পরিমার্জিত করেছেন কি?
আয়না বড্ড অদ্ভুত জিনিস, ভাই। খুব গভীরভাবে তাকালে নিখুঁতভাবে আপনার ব্যক্তিসত্তার সত্যায়িত কপি আপনার হাতে ধরে দেবে। তবে মজার ব্যাপার হচ্ছে কী জানেন—আমরা সবাই নিজস্ব সুবিধা অনুযায়ী নিজেদের প্রতিচ্ছবি দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করি। যার কারণে কেউ কারো ভুল খুঁজে পাই না।
যে নোংরা খোলসে সুখবোধের জন্য নিজেকে ডুবিয়ে রেখেছেন, তা থেকে যদি বের হয়েই না আসতে পারেন, তাহলে মানুষ হয়ে জন্মে আর কী লাভ হলো? এর থেকে তো রাস্তার নেড়িকুত্তা অনেক ভালো আছে।
আয়নার সামনে দাঁড়িয়ে সুগন্ধি, ক্রিম কিংবা পাউডার ত্বকে না লাগিয়ে বরং বিবেকের উপর মাখানোর চেষ্টা করুন—তাও যদি বিবেকটা একটু পরিমার্জিত থাকে।
তা নাহলে জনাব, রাস্তার নেড়িকুত্তা কিন্তু আপনার থেকে বড্ড এগিয়ে থাকবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





