আহ্বান
ইতিমধ্যেই সারা দেশে মোটামুটি নির্বাচনের ফলাফল বেরিয়েছে। জয়-পরাজয়ের বিষয় নিয়ে তেমন আর কিছু বলতে চাই না। তবে যা বলতে চাই, তা খুবই পরিষ্কার।
এই যে আপনারা নির্বাচন করতে পারলেন কিংবা আসন লাভ করলেন, তার সবটাই অবদান কিন্তু বিপ্লবীদের। পৃথিবীর ইতিহাসে যত পরিবর্তন হয়েছে, সব পরিবর্তনের মুখ্য কারিগর বিপ্লবীরাই।
তবে এটাও সত্য, বিপ্লবীদের প্রতিনিয়ত মুছে ফেলা হয়।
জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ—দল-মত সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ভাবতে শিখুন। অন্তত আর যাই করুন, বিপ্লবীদের মস্তিষ্ক লেবেনচুষের মতো চুষে খাওয়ার চেষ্টা থেকে বিরত থাকুন।
বিপ্লবীদের বলতে চাই, দয়া করে নিজের মনুষ্যত্ব ও বিবেক বিকিয়ে ফেলবেন না। কিংবা নিজেদের শিরদাঁড়ায় যেন ক্ষয় না ধরে, সেদিকে নজর রাখিয়েন।
নিজেদের ভিতরে প্রতিহিংসা নয়; বরং সৌহার্দ্য, ঐক্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সর্বদা বিরাজ থাকুক—এই চেষ্টার যেন কোনো কমতি না থাকে, সেদিকে তৎপর থাকিয়েন।
নতুন সেবকের প্রতি আহ্বান—যে কথাগুলো বিগত সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছিলেন কিংবা জনসম্মুখে মিছিল–মিটিংয়ে বলেছিলেন, অনুগ্রহপূর্বক সেগুলোর বাস্তবায়ন করিয়েন।
কেননা, বিপ্লবীরা যেমন সবকিছু পরিবর্তনে যৌক্তিক ভূমিকা রাখে, তেমনটা ক্ষমতার তুলতুলে নরম গদিতেও ধোঁয়া উঠিয়ে ছাড়ে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






Congratulations @shuvo35! Your post was upvoted by @supportive. Accounts that delegate enjoy 10x votes and 10–11% APR.