এইতো বেঁচে আছি।
যে থাকার, সে থাকবেই; আর যে থাকবে না, সে ফুরুৎ করে উড়ে যাবে।
অভিজ্ঞতা তো কম হলো না এই ছোট্ট জীবনে—হয়তো উপরোক্ত দুটি কথা লিখেছি সেই অভিজ্ঞতার আলোকে।
ভালোবাসি বলে যারা একসময় ঘ্যানঘ্যান করত, তারাই আজ দূরত্ব বাড়িয়েছে। ভালোবাসা আসলে ভালোবাসাই থাকে, শুধু মুখগুলো পরিবর্তন হয়ে যায়।
যে অহেতুক কথা দিয়েছিল, আশ্বাস আর বিশ্বাস বাড়িয়েছিল, প্রত্যাশার স্বপ্নে নিমজ্জিত করেছিল—সে আজ কোথায়? তাকে তো খুঁজেও পাওয়া যাচ্ছে না।
অথচ যার পাশে থাকার কথা ছিল না, যাকে স্বপ্নে বিন্দুমাত্র স্থান দিইনি, ঘর বাঁধার চিন্তাও করিনি—আজ তার সঙ্গেই এক ছাদের নিচে বসবাস, সংসার পাতা। এটাই জীবনের বাস্তবতা।
অভিমান নেই, তবে মাঝে মাঝে এলোমেলো চিন্তায় সবকিছু গুলিয়ে যায়। সরল অঙ্কের মতো জীবনের সব অধ্যায়ের ফলাফল এক হয় না। জীবন নামক অঙ্কের খাতায় ফলাফল ভিন্ন হবেই—এটাই তো স্বাভাবিক।
এখন দিব্যি আছি। ভালোবাসা আগের মতোই আছে, শুধু মুখটা বদলে গেছে। তবুও কষ্ট নেই—এটাই হয়তো ভালোবাসার সৌন্দর্য।
ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো, তাদের আপন ভুবনে। শুধু একটাই চাওয়া—মিথ্যা আশ্বাস, ভঙ্গুর বিশ্বাস আর নতুন করে কাউকে না দিক।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR




