সেদিন সন্ধ্যার মুহূর্ত
গত কয়েকদিন আগে সন্ধ্যাবেলার দিকে, স্থানীয় এলাকার পরিচিত দুই ছোট ভাইকে নিয়ে মোটরবাইকে চড়ে ঘুরতে গিয়েছিলাম। এই স্বভাব আমার বেশ পুরোনো—একটু সুযোগ পেলেই এদিক-সেদিক ঘুরে বেড়াই।
গ্রামীণ পাকা রাস্তা ধরে প্রায় ২০ কিলোমিটার দূরে চলে গিয়েছিলাম। যেখানে থেমেছিলাম, সেখানকার এক বাজারে গিয়ে প্রথমত উষ্ণতার জন্য গরম চা এবং তারপর গরম রুটি আর ডিমভাজা খাওয়ার চেষ্টা করেছিলাম।
শীত শেষ হয়ে আসছে, তবে তারপরও সন্ধ্যার পরে উত্তরবঙ্গে বেশ ভালোই ঠান্ডা পড়ে। বোঝার কোনো উপায় নেই—শীত শেষ হতে চলছে, নাকি শুরু হতে যাচ্ছে।
সন্ধ্যাবেলায় ২০ কিলোমিটার মোটরবাইক চালানোর পরে মনে হচ্ছিল, যেন হাতগুলো জমে বরফ হয়ে গিয়েছে। তার মধ্যে যখন গরম চায়ে চুমুক দিচ্ছিলাম, তখন যে প্রশান্তি ভেতরে কাজ করছিল, তা আসলে মুখে বলে প্রকাশ করা বেশ কষ্টসাধ্য।
ফুটপাতের খাবারগুলো কতটা স্বাস্থ্যসম্মত, তা নিয়ে নতুন করে কিছু বলব না। তবে এতটুকু বলাই যায়—মাঝে মাঝে টুকটাক তেলে ভাজা খাবার খেলে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।
সব মিলিয়ে সেদিনের শীতের সন্ধ্যা বেশ ভালোই কেটেছিল। হিমশীতল বাতাসের ভেতরে উদ্দেশ্যহীন ঘোরাফেরা—এসব মাঝে মাঝে হলে ভালোই হয়। তাতে অন্তত বোঝা যায়, জীবনের চঞ্চলতার বোধটা হয়তো এখনো ফুরিয়ে যায়নি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





