ছুটির দিনের ব্যস্ততা
যেহেতু সপ্তাহিক ছুটির দিন, তাই বেশ লম্বা সময় ঘুমিয়ে কাটল। তেমন কোনো কাজকর্ম আজ হাতে নেই; ইচ্ছা ছিল খানিকটা সময় বই পড়ে কাটাবো। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকটা সময় পারিপার্শ্বিক অবস্থার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। এখন তো আর পত্রিকা নেওয়া হয় না, তাই বাধ্য হয়েই সংবাদগুলো সোশ্যাল মিডিয়াতেই দেখছি।
এ ছাড়া নিজের সাংসারিক কিছু কাজে গিন্নিকে সহযোগিতা করার চেষ্টা করেছি। এই দিন বাইরে কোনো ব্যস্ততা না থাকলে সব ব্যস্ততাই মূলত বাড়ির ভেতরেই সীমাবদ্ধ থাকে। ঘুম থেকে ওঠার পর থেকেই যেন টুকটাক কাজ করেই যাচ্ছি।
গত দু’দিন ধরে বাবুর হালকা পাতলা পায়খানা হয়েছে । পুরনো কলিগদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি পরামর্শের জন্য। বাবু অসুস্থ থাকলে মন-মেজাজ ফুরফুরে থাকে না। অবশেষে ওষুধ কিনে এনে বাবুকে খাইয়ে দিয়ে, তারপর আবার অন্য কাজে মনোযোগ দিয়েছি।
যদিও ঘুম থেকে উঠে যেভাবে দিনটা শুরু করতে চেয়েছিলাম, সেভাবে সময় কাটেনি, তবুও কোনো না কোনো ব্যস্ততা লেগেই ছিল। এখন যখন লিখতে বসেছি, তখন আসলে একেবারে শেষ বেলা। কিভাবে যে দিনটা চলে গেল, তা বুঝে উঠতেই পারলাম না।
প্রতিনিয়তই ছুটির দিনের জন্য নানান পরিকল্পনা করি, কিন্তু সেভাবে আর পরিকল্পনাগুলো বাস্তবায়ন হয়ে ওঠে না।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





