ইচ্ছাশক্তি

in আমার বাংলা ব্লগyesterday

25131.jpg

25130.jpg

সেদিন শহরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার পাশে চোখে পড়ল—একঝাঁক হাঁসের অবাধ বিচরণ। কৌতূহল থেকে গাড়িটা থামাতেই পরিচয় হলো এক মানুষ—জিল্লু ভাই।

ভীষণ ব্যস্ত সময় পার করছিলেন তিনি, নিজের খামারে। কথা বলতে বলতেই জানা গেল তার জীবনের গল্প।

দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় রাজধানীর বুকে রিকশা চালিয়েছেন। অল্প অল্প করে কিছু টাকা জমিয়েছিলেন। কিন্তু একসময় সিদ্ধান্ত নিলেন—আর না, এবার নিজের জন্য কিছু করবেন।

শুরুটা সহজ ছিল না। নানা প্রতিকূলতা পেরিয়ে আজ রাস্তার পাশের ছোট্ট জমিটাকেই বানিয়েছেন হাঁসের বিচরণভূমি, আর তার পাশেই নিজের থাকার জায়গা।

এই ঊর্ধ্বগতির দ্রব্যমূল্যের বাজারেও তিনি এখন স্বাবলম্বী। শুধু তাই নয়, এলাকার বেকার তরুণদেরও প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছেন আত্মনির্ভরশীল হওয়ার জন্য।

সেদিনের সেই ছোট্ট থামা আমাকে বড় একটা উপলব্ধি দিল—
মানুষ চাইলে যেকোনো সময় নিজের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

শুধু দরকার অদম্য ইচ্ছাশক্তি।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 67221.39
ETH 2059.61
USDT 1.00
SBD 0.50