আবহাওয়া জটিলতা সম্পন্ন।
হঠাৎ করেই আবহাওয়ার এমন পরিবর্তন!
সবেমাত্র শীত শেষ হয়েছে, আর তার পর থেকেই যেন আবহাওয়ার অস্থিরতা শুরু। প্রথমদিকে কয়েকদিন টানা রোদ ছিল, কিন্তু দিন যত গড়িয়েছে, ততই মিশ্র রূপ দেখা দিয়েছে। এখন তো কয়েকদিন ধরেই টানা ঝড়-বৃষ্টি চলছে।
এই পরিবর্তনে জনজীবনে যে খুব স্বস্তি এসেছে—তা কিন্তু মোটেও না। আশেপাশে তাকালেই দেখা যাচ্ছে, কেউ ডায়রিয়ায়, কেউবা ভাইরাস জ্বরে আক্রান্ত।
কৃষিজমির অবস্থাও খুব একটা ভালো না। অতিরিক্ত বৃষ্টিতে জমিগুলো নাজুক হয়ে পড়েছে—যার প্রভাব যে কতটা, তা সহজেই অনুমান করা যায়।
বাড়ির লোকজনের অবস্থাও ভালো না, প্রায় সবাই কোনো না কোনোভাবে অসুস্থ। গত দিন চিকিৎসকের কাছে গিয়েছিলাম—সেখানে গিয়ে দেখি, আমার মতো আরও অনেকেই একই সমস্যায় ভুগছে।
চিকিৎসক বললেন, এই সময়টাতে একটু সাবধানে থাকতে, পুষ্টিকর খাবার খেতে। আশা করা যায়, কিছুদিন পর আবহাওয়া স্বাভাবিক হলেই এসব সমস্যাও ধীরে ধীরে কমে যাবে।
সবাই নিজের এবং পরিবারের যত্ন নিন। এই সময়টা একটু সতর্ক থাকাই সবচেয়ে জরুরি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





