তিক্ত অভিজ্ঞতা
রাত যত গভীর হয়, ততই যেন মাঝরাতগুলোতে নানাভাবে আকুতির সুরে পরিচিত কিংবা অল্প পরিচিত ছোট ভাই বা বন্ধুদের সামান্য টাকার আবদারের বার্তা আসে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কিছু কিছু বার্তা দেখে একদম বিচলিত হয়ে যাই, আবার কিছু কিছু বার্তা বেশ ভাবিয়ে তোলে। সব মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। কোনটা সত্য, কোনটা মিথ্যা—কিছুই যেন বুঝে উঠতে পারি না।
আজ সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি এমন বার্তা পেয়েছি। পরে যখন বেশ ভালোভাবে অনুসন্ধান করার চেষ্টা করেছি, তখন হতাশা ছাড়া আর অন্য কিছু কাজ করেনি।
টাকার জন্য কে কী রকম ফন্দি-ফিকির করে আছে তারা, তা আসলে গভীর অনুসন্ধানে না গেলে বুঝে উঠতেই পারতাম না। নানা রকম অহেতুক অজুহাত, মিথ্যা অসুস্থতা কিংবা দুর্ঘটনার বার্তা পাঠাতেও অনেকে কোনো সংকোচ বোধ করে না। সব মিলিয়ে একেবারে জগাখিচুড়ি অবস্থা।
দিনদিন তরুণদের এমন অধঃপতন দেখে ভাবছি—এর পেছনে যদি সঠিক কারণগুলো খুঁজে বের করা যেত, তাহলে হয়তো দেখা যাবে তারা নানাবিদ অযৌক্তিক সমস্যায় জর্জরিত।
তবে তাদের দিকে আঙুল তোলার আগে পারিপার্শ্বিক অবস্থার কথাও ভাবা দরকার। কেননা, তাদের আজকের এমন পরিস্থিতির জন্য আমাদের দায়ও কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না।
তরুণদের সুবোধ জাগ্রত হোক—এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





