জীবিকা
যখন ক্রমাগত এসির হাওয়া শরীরে লাগানোর পরেও কর্মস্থলে কাজ করতে গিয়ে আপনি হাঁপিয়ে ওঠেন, তখন অপর প্রান্তে কারো দিন শুরু হয় ভীষণ অনিশ্চয়তায়।
মাথার উপর তপ্ত রোদ, ঝড়-বৃষ্টি নতুবা প্রচুর ঠান্ডা সবকিছু উপেক্ষা করে ছোট ডিঙি নৌকা নিয়ে শান্ত কিংবা উত্তাল নদীর বুকে শুধুই জীবিকার তাগিদে ক্রমাগত ভাসতে কেউ একজন বড্ড ব্যস্ত।
মাঝে মাঝেই চোখে মুখে প্রশান্তির ছাপ, যখন জালে প্রত্যাশা অনুযায়ী মাছ ধরা পড়ে। তবে সেই প্রত্যাশা কালে ভদ্রে পূরণ হয়, অনেকেই তো পেশা পর্যন্ত বদলে ফেলেছে, এ পেশা দিয়ে আর যাই হোক কোনরকমে নিজের পেটটা চলতে পারে, তবে পরিবারের অন্য সদস্যদের পেট চালানোর জন্য বিকল্প কিছু ভাবা দরকার ।
তাছাড়া নদীগুলোর যে অবস্থা, তাতে মাছের আনাগোনা বাড়ে না বরং ক্রমশ কমছে। এই হচ্ছে বর্তমানে শাখা নদীর তীরবর্তী অঞ্চলের মানুষদের বর্তমান চিত্র।
নদীই শুকিয়ে শেষ হয়ে যাচ্ছে , আর নদী কেন্দ্রিক জীবন জীবিকা তাতো এখন কল্পনাতীত। এসবের জন্য কারা দায়ী জানেন, মানুষ দায়ী । মানুষ সব কিছুর শত্রু, পরিবেশ প্রকৃতি কিংবা অন্য সবকিছু।
সেদিন দাদুবাড়ি যাওয়ার পথে, এই দৃশ্য চোখে এসেছিল, আগ্রহের জায়গা থেকেই তার কাছ থেকে খোঁজখবর জানার চেষ্টা করলাম, তবে শুধুই হতাশার ছাপ দেখেছি তার মুখে।
নদীই যেখানে প্রায় মৃত অবস্থা, সেখানে মাছ আশা করা, নিতান্তই বোকামি ছাড়া আর কিছু না।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





