কানা
কাজ হয় জনগণের পয়সায়, আর ক্রেডিট নেওয়ার জন্য সবাই লাফালাফি-ঝাঁপাঝাঁপি করে। কী একটা অবস্থা...!!
বিঃদ্রঃ বুদ্ধিশুদ্ধি নিচতলায় না রেখে উপরতলায় রাখুন।
যাই হোক, আমার কিন্তু আবার রাজনৈতিক আব্বা-আম্মা নেই।
রাজনৈতিক বুড়ো ষাঁড়গুলো তরুণ প্রাণগুলোর মাথা এমনভাবে চুষে খেয়েছে, যাতে ওরা নিজেরাই নিজেদের অস্তিত্বের কথা ভুলে গেছে। এমন অবস্থা হয়েছে যে, ষাঁড়গুলোই ওদের বাপ-মা হয়ে গেছে।
নিজের মতো করে চিন্তা করতে পারছে না—মানে, হুজুর যা বলছে তাই ঠিক। তার বাইরে আর কিছু থাকতে পারে না, অনেকটা দলকানা স্বভাব।
এদের দিয়ে আর যাই হোক, যৌক্তিক কিছু আশা করা বোকামি। এরা শুধু নিজেদের বিকিয়ে দিয়েই শান্ত হয়নি, বরং নিজেদের স্বভাবজাত অন্ধত্ব অন্যদের ভেতরেও ছড়াতে সদা প্রস্তুত।
নেতার বুলি এদের কাছে এত মিঠা লাগে যে, অন্য সবকিছুর প্রতিই এদের ঘৃণা জন্মায়। এই ঘৃণার বিষ এতটাই বিষাক্ত যে, কোনো ওষুধ দিয়েও তা কমানো যায় না।
উপরোক্ত কথাগুলো যদি বিশ্বাস না হয়, আশেপাশে দলকানা ছেলেদের দেখলেই আপনি প্রমাণ পেয়ে যাবেন।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR




