পাথেয়।
জীবনের একটা সময়ের পরে গিয়ে কিছু বিষয় বেশ ভালোভাবে অনুধাবন করা যায়। মনে হয়, যে বিষয়গুলো অনুধাবন হচ্ছে, সেগুলো যদি সঠিকভাবে পুনরায় করার সুযোগ থাকত, তাহলে হয়তো জীবনটাকে আরেকটু মসৃণ করে নেওয়া যেত।
তবে সেই সুযোগটা যেহেতু নতুন করে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, তাই অভিজ্ঞতার আলোকেই কিছু গোছানো উপদেশ তো একজন আরেকজনকে দিয়েই থাকে। পরিচিত, অতি পরিচিত কিংবা খুবই কাছের মানুষের সংখ্যা একদম সীমিত। তার ভেতর থেকেও এক ভাইয়ের সঙ্গে প্রায়ই টুকটাক আলাপচারিতা হয়।
গতকাল পড়ন্ত বেলায় সুযোগ বুঝে সেই পরিচিত ভাই টুক করে বলেই দিল, “শুনতে হবে প্রচুর, বলতে হবে কম। তবে যতটুকু বলবে, তা যেন একদম যৌক্তিক হয়।”
বিষয়টা নিয়ে তাৎক্ষণিকভাবে ভাবিনি। তবে পরে যখন গভীরভাবে চিন্তাভাবনা করলাম, তখন কথাগুলোকে সদুপদেশ মনে হয়েছে। যদিও বর্তমান সময়ে কেউ কাউকে এত যৌক্তিক কথা বলে না, তারপরেও যখন এমন পরামর্শ টুকটাক কানে আসে, সেটাকে পাথেয় হিসেবে নেওয়াই উত্তম।
বাহারি রকমের মানুষ দিয়ে জীবনটা ভরে গিয়েছে। এত কিছুর মাঝে যারা যৌক্তিক কথা বলে, তাদের গুরুত্ব প্রায়শই আমাদের কাছ থেকে কমে যায়। তবে দিনশেষে, যৌক্তিক কথাগুলো বলার মানুষের গ্রহণযোগ্যতা সবার কাছে বৃদ্ধি পাক—এটাই তো চাওয়া।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR




