অসময়ে দাওয়াত
আজ ঘুমটাই ভেঙেছে পরিচিত এক ছোট ভাইয়ের ফোনকল পেয়ে। বহুদিন পরে যেন বিয়ের দাওয়াত পেলাম। আগে কেউ দাওয়াত না দিলে ভীষণ খারাপ লাগত।
তবে সময়ের সঙ্গে সেই খারাপ লাগা অনেকটাই কমেছে। অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হলে মনে হয় এমনটাই হয়। আগে কত টাকা হাত খুলে এদিক-সেদিক খরচ করেছি, আর এখন সামান্য কিছু পয়সা খরচ করতেও ভীষণ ভাবতে হয়।
যাই হোক, ঘুমটা যেহেতু ভেঙেই গিয়েছে, তাই মনোযোগ সহকারে ছোট ভাইয়ের কথাগুলো শোনার চেষ্টা করলাম। বছর খানেক আগে বিয়ে করেছে, তবে সেভাবে অনুষ্ঠান করার সুযোগ পায়নি। এখন যেহেতু সুযোগ পেয়েছে, তাই চেষ্টা করেছে সবাইকে দাওয়াত দেওয়ার।
কিছু কিছু সময় অনুরোধ ফেলা যায় না; এই ছোট ভাইয়ের দাওয়াত ঠিক তেমনি। অবশেষে তাকে বলেই ফেললাম, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সঠিক সময়ে দেখা হবে।
যাই হোক, পয়সা জোগাড় করতে হবে। যেহেতু পরিচিত ছোট ভাই দাওয়াত দিয়েছে, তাই সেখানে উপস্থিত হওয়া ভদ্রতার মধ্যেই পড়ে। এ যাত্রায় ভদ্রতা টিকে রাখতে হবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





