পিচ্ছিল জনপ্রিয়তা।
নশ্বর পৃথিবীতে জীবনটাই যেখানে অনিশ্চিত, সেখানে অনিশ্চিত জীবনের এত জনপ্রিয়তা কতটুকু যুক্তিসংগত, সেটাই মাঝে মাঝে ভাবায়।
সহজ কথায়, যা আজ জনপ্রিয় বা প্রশংসা কুড়াচ্ছে, কাল তা হাসি-তামাশার খোরাক।
কেননা প্রতিটি স্তরে স্তরে লোভ-লালসা, প্রতিহিংসা, চুষে খাওয়ার মানসিকতা, সিন্ডিকেট, ক্ষমতার ঝনঝনানি—সবকিছুতেই জনপ্রিয়তার ছোঁয়া যেন কোনো না কোনোভাবে লেগেই আছে।
যেহেতু জনপ্রিয়তার পথটা ভীষণ পিচ্ছিল, তাই যারাই জনপ্রিয় হয়েছে, তারাই কখনো না কখনো পিছলে পড়েছে। আর যে একবার পিছলে পড়েছে, তখন তার কোমর ভাঙা ছাড়া আর কোনো উপায় থাকে না।
অধিক জনপ্রিয়, সস্তা জনপ্রিয়—এসব বলে কোনো কথা নেই, এটা মাত্রাতিরিক্ত মোহ, যার ফলাফল তিক্ততায় ভরপুর।
বিশ্বাস না হলে আশেপাশে তাকিয়ে দেখতে পারেন, বহু প্রমাণ পেয়ে যাবেন।
দুই বন্ধুর দীর্ঘদিন পরে মাঝরাতে কথা হচ্ছে। সবেমাত্র কথা জমতে না জমতেই হুট করেই জনপ্রিয়তার আলাপ। যেহেতু দুজনেই কমবেশি বুঝি, তাই আস্তে করে পর্বটা চুকিয়ে ফেললাম, কেননা কেউই নির্বোধ নই।
কবে, কে, কখন কোন কথা দিয়েছে, সে কথা বারবার ভেবে সস্তা জনপ্রিয়তার ঢেকুর তোলার অভ্যাস গড়ে তোলা বোকামি ছাড়া আর কিছুই না।
অপর প্রান্ত থেকে বন্ধু তো সরাসরি বলেই দিল—এসব সস্তা জনপ্রিয়তা শুধুমাত্র বিভাজন বাড়ায়, এমনকি বিষবাষ্প ছড়ায়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





