ছোট ভাইয়ের আবদার।
স্থানীয় এলাকার পরিচিত ছোট ভাই আরজু, এবার আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ভোট করবে। এজন্য কয়েকদিন থেকে বলছিল, সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা লিখে দিতে। তাই বাধ্য হয়ে গত রাতে, নিম্নোক্ত কথাগুলোর ওরজন্য লিখে দিয়েছি।
আমার শিকড় আপনাদের খুব কাছাকাছি। বেড়ে ওঠা, শৈশব-কৈশোর, জীবনের অনেকটা সময় আপনাদের সঙ্গে বেশ ভালোভাবেই কেটেছে। ভুলের ঊর্ধ্বে কেউ নয়—হয়তো আমি একটু বেশিই ভুল করেছি। তার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
আসন্ন পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে চাই। হয়তো অনেকের কাছেই এমন সংবাদ পৌঁছেছে, যার সত্যতা এখন আমি নিশ্চিত করছি। এটা সত্য—আপনাদের স্নেহের আরজু সত্যিই এবার কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে।
যদি আপনারা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মনে করেন যে আমাকে সমর্থন করা আপনাদের জন্য সঠিক হবে, তাহলে তা আমার জন্য বড় প্রাপ্তি।
যেহেতু পথটা কাঁটাযুক্ত, তাই আপনাদের সমর্থনের বিকল্প আর কিছুই নেই। যদি আপনারা যুক্তিসঙ্গতভাবে সত্যিই আমাকে পাশে রাখতে চান, তাহলে আপনাদের সমর্থন ও প্রচার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তারপরেও স্বাধীন মতামত সবারই থাকবে—এটাই স্বাভাবিক। কেউ যদি আমাকে মন থেকে পছন্দ নাও করেন কিংবা সমর্থন না দেন, তাতেও কোনো সমস্যা নেই।
সবার প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা আগেও যেমন ছিল, ভবিষ্যতেও তেমনই থাকবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR




