নীরবতাও কখনো কখনো অনেক কিছু বলে দেয়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

নীরবতা মানে কিন্তু সবসময় কিছু না বলা না।অনেক সময় এমন হয়,আমরা চুপ করে থাকলেও আমাদের চোখ-মুখ,আমাদের ব্যবহারের ভেতর দিয়ে অনেক কিছু বোঝা যায়।আমি নিজের জীবন থেকেই বুঝেছি, অনেক সময় এমন কিছু পরিস্থিতি আসে যখন চুপ করে থাকাটাই সবচেয়ে বড় উত্তর।তখন শব্দ দিয়ে কিছু বলার দরকার পড়ে না,নীরবতা নিজেই সব কথা বলে দেয়।

অনেকেই ভাবে চুপ থাকা মানে দুর্বলতা।কিন্তু আসলে তা না। অনেক সময় চুপ থাকা মানেই হচ্ছে নিজেকে ধরে রাখা, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা।যখন কারও সাথে ঝগড়া হয়,তখন যদি আমরা চুপ থাকতে পারি,তাহলে অনেক বড় বড় সমস্যাই এড়ানো যায়। কারণ,কথা বলার সময় আবেগে অনেক কিছু এমনভাবে বলা হয়ে যায় যেটা পরে আফসোসে পরিণত হয়।তখন মনে হয়, ইশ! যদি চুপ থাকতাম।

আর নীরবতা অনেক সময় প্রতিবাদের ভাষাও হতে পারে।অনেক সময় যখন কাউকে কিছু বোঝানো যায় না, তখন চুপ থাকাটাই তার সামনে একটা বার্তা দিয়ে দেয়।সে নিজেই তখন বুঝতে পারে যে তুমি আসলে কী বোঝাতে চাচ্ছো।নীরবতা তখন এমন একটা ভাষা হয়ে দাঁড়ায় যেটা শব্দের চেয়েও অনেক বেশি শক্তিশালী।

আমি এমন অনেক সময়ে পরেছি যেখানে মনে হয়েছে,অনেক কথা বলার চেয়ে চুপ থাকাটাই ভালো।কারণ মানুষ সব সময় আমাদের কথা শুনে বোঝে না, বরং আমাদের নীরবতা থেকে অনেক বেশি কিছু বুঝে ফেলে।নীরবতা আমাদের মনের অবস্থা।আমাদের কষ্ট, রাগ বা ভালোবাসার কথাও বলে দেয়,যদি কেউ সত্যি করে সেটা বুঝতে চায়।

আসলে নীরবতার ভেতরেও থাকে এক ধরনের গভীরতা, এক ধরনের অনুভব। আমরা যদি একটু মন দিয়ে দেখার চেষ্টা করি।তাহলে বুঝতে পারি কেউ কথা না বললেও তার চোখে মুখে সব লেখা থাকে।কেউ যদি কষ্টে থাকে,সে হয়তো কিছু বলবে না।কিন্তু তার নীরবতা বলে দেবে সব।

তাই আমি মনে করি,সব সময় শুধু কথা বললেই সব বোঝানো যায় না।অনেক সময় কিছু না বলেও অনেক কিছু বোঝানো যায়।শর্ত শুধু একটা,সামনের মানুষটিকে সেই ভাষাটা বুঝতে জানতে হবে।আর সেটা বুঝতে পারা যায় তখনই যখন সম্পর্কটা সত্যিকারের হয়।নীরবতা তখন আর নীরব থাকে না,সে হয়ে ওঠে সবচেয়ে জোরালো শব্দ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.30
JST 0.056
BTC 73654.05
ETH 2329.90
USDT 1.00
SBD 0.50