চুপ থাকাটাও অনেক সময় বড় উত্তর হয়ে দাঁড়ায়
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
সবসময় সবকিছুতে উঠে পড়ে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে আমি এটাতে বিশ্বাসী নয়। তবে হ্যাঁ, একটা সময় ছিল যখন আমি এই কথাতে অসম্ভব রকমভাবে বিশ্বাসী ছিলাম এবং বিশ্বাসী ছিলাম বলেই অনেক সময়, যেখানে প্রয়োজন নেই, সেখানেও আমি প্রতিবাদ করে উঠতাম। কারণ প্রতিবাদ করা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু প্রতিবাদ করলেই যে আসলে সবকিছু ঠিক হয়ে যায়, তেমন কিন্তু নয়। অর্থাৎ প্রতিবাদ করা ভালো, কোন কিছুর প্রতিবাদ করতে হলে অবশ্যই নিজেকে সেই জায়গাটিতে তুলে নিয়ে যেতে হয় এবং অনেক বাধ্যবাধকতা পেরিয়েই কিন্তু প্রতিবাদ করতে হয়। তাই প্রতিবাদ করা অত্যন্ত ভালো একটি ব্যাপার।
কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হলো, প্রতিবাদ করলেই যে সবকিছু ঠিক হয়ে যায়, সেটা ঠিক নয়। এবং এই ব্যাপারটি আমরা যত দ্রুত বুঝতে পারব, ততই কিন্তু আমরা অনেক সময় অনেকভাবে চুপ থাকতে শিখব। কারণ আমরা অনেক সময় আসলে চুপ থাকতে পারি না কিংবা চুপ থাকতে চাই না। আর সে কারণেই অনেক সময় দেখা যায়, আমাদের আসলে অনেক জায়গায় প্রতিবাদ করার কোন প্রয়োজন ছিল না, সেখানেও আমরা প্রতিবাদ করে ফেলছি। অর্থাৎ যেটা একেবারে অপ্রয়োজনে আমরা করছি।
এই কারণে আজকের এই লেখাটি আমি লিখলাম। অর্থাৎ অনেক জায়গায় আমরা এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হব, যেখানে আসলে দেখা যাবে যে আমরা হয়তোবা প্রতিবাদ করতে চাইছি। কিন্তু সেই জায়গায় যদি আমি প্রতিবাদ না করে চুপ করে থাকি, তাহলে সেটা আমার জন্য অনেক বেশি লাভজনক হবে। অর্থাৎ সব সময় প্রতিবাদ করতেই হবে, এমন কোনো কথা নেই। তাই সময় থাকতেই আমাদের চুপ থাকতে শিখতে হবে। কারণ আমরা যদি চুপ থাকতে না শিখি, তাহলে সেটা আমাদের জন্য যে কত বড় একটা ভুল হয়ে দাঁড়াবে, এটা আমরা যত বড় হবো, তত বুঝতে পারবো। কারণ ছোট বয়সে একটু রক্ত গরম থাকে, সব জায়গাতেই আমরা প্রতিবাদ করে ফেলি এবং যেটা অত্যন্ত অভদ্রতার পরিচয় আমরা দিয়ে ফেলি অনেক সময়। তাই আসলে চুপ থাকা তো অনেক বেশি প্রয়োজনীয়।


Reading your diary post made me realize how important consistency and patience are in our daily lives. You explained everything clearly, and I appreciate your effort. Wishing you success in your work journey.