সবকিছু যেন বদলে যাচ্ছে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সবকিছু যেন বদলে যাচ্ছে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে বাস্তব জীবনে প্রতিনিয়ত সবকিছু আস্তে আস্তে বদলে দেয়। আসলে এই বদলে যাওয়ার বিষয়টা কিছু কিছু দিকে ভালোর দিকে যায় এবং কিছু কিছু দিকে খারাপ দিকে যায়। অর্থাৎ ভালো-মন্দ নিয়ে আমাদের এই পৃথিবী। কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো যাতে করে সবকিছু যেন ভালোর দিকে বদলে যায়। আসলে সকল মানুষের মন মানসিকতা যেহেতু এক নয় তাই তাদের চিন্তা ভাবনা কখনো এক হতে পারে না। যারা সবকিছু সঠিকভাবে চিন্তাভাবনা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তারাই কিন্তু জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারে এবং তাদের সামনে যত কিছু আসুক না কেন তারা সেই সব বিষয়গুলোকে সবসময় সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা সঠিক জ্ঞান নিয়ে চলাফেরা করার চেষ্টা করে তারাই কিন্তু জীবনে উন্নতি লাভ করতে পারে। আসলে সবকিছু যেহেতু বদলে যায় তাই মানুষের এই বদলে যাওয়াটা যদি ভালোর দিকে হতে পারে তাহলে মানুষ আস্তে আস্তে করে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আমাদের এই পৃথিবীতে আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করলে দেখতে পাই যে মানুষ এখন ভালোর দিক থেকে বরং খারাপের দিকে বদলে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি।কেননা ভালোর দিকে যারা এগিয়ে যায় তাদের জীবনের চলার পথটা একটু কঠিন হলেও তারা কিন্তু জীবনে বাকি পরবর্তী সময় গুলো অনেক বেশি সুখে শান্তিতে কাটাতে পারে।
কিন্তু যারা খারাপ দিকে নিজেদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা সাময়িক সময়ের জন্য জীবনে উন্নতি লাভ করতে পারলেও বাকি জীবনটা কিন্তু তারা কখনো সুখে শান্তিতে কাটাতে পারে না। আসলে জীবনে খারাপ উপায় অবলম্বন করে জয়লাভ করাটা যতটা সহজ ঠিক ততটা কঠিন কিন্তু ভালো উপায় অবলম্বন করে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি নিজেদেরকে অবশ্যই ভালোর দিকে নিয়ে গিয়ে সবকিছু যেন আধুনিকতার দিকে বদলে দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষ আধুনিকতার সুযোগ পেয়ে তারা তাদের নিজেদের জীবনটাকে একটা ভালো জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবে।
এজন্য প্রত্যেকটা মানুষকে সবার সাথে নিজেদের পরিবর্তন করে আধুনিকতার দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আর এভাবে যদি সবাই মিলে চেষ্টা চালিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে জয়লাভ করতে পারব এবং জীবনের প্রতিটা সময় কিন্তু আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সব কিছু যদি আমরা সুন্দরভাবে আধুনিকতার দিকে বদলে দিতে পারি তাহলে কিন্তু পৃথিবীর সকল মানুষ অনেক বেশি সুযোগ-সুবিধা পাবে এবং আধুনিকতার সকল ধরনের সুযোগ তারা কিন্তু তাদের নিজেদের জীবনে গ্রহণ করতে পারবে। অন্যথায় কিন্তু আমরা সব সময় পিছনের দিকে পিছিয়ে রইবো।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
