আধুনিক প্রযুক্তি, একাকীত্বের নতুন সংজ্ঞা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আধুনিক প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে, অনেক দূরত্ব ঘেঁটে মনের মানুষদের সাথে যোগাযোগ করার সুযোগ এনে দিয়েছে। কিন্তু এই প্রযুক্তির এক অন্য দিকও আছে, যেটা আমাদের একাকীত্বের নতুন সংজ্ঞা তৈরি করেছে। আগে একাকীত্ব মানে ছিল শারীরিকভাবে একা থাকা, কোনো সঙ্গ না থাকা। এখন আর শুধু শারীরিক একাকীত্ব নয়, মনের একাকীত্বও অনেক বেশি।

স্মার্টফোন আর সামাজিক মাধ্যমে থাকলেও অনেক সময় আমরা সত্যিকারের কারো সঙ্গে কথা বলি না, গভীর সম্পর্ক গড়ে তুলি না। সবাই একটু একটু করে নিজের ছোট ছোট ভার্চুয়াল জগতে আটকে পড়ে। ফলোয়ার, লাইক বা কমেন্টের মাধ্যমে হয়তো মনে হয় আমরা সবার কাছে জনপ্রিয়, কিন্তু আসল জীবনের সম্পর্কগুলো খর্ব হয়ে যায়। এর ফলে আমরা ভীড়ের মাঝেও একা অনুভব করি।

আরেক দিক হলো, প্রযুক্তির কারণে আমাদের সময় অনেক ব্যস্ত হয়ে পড়ে, আমরা নিজের অনুভূতিকে চিন্তা করার সময় পাই না। প্রতিদিনের কাজ, মেসেজ, নোটিফিকেশন এই সবের মাঝে আমরা নিজের মনের অবস্থা বুঝতে পারি না। এর ফলে আমাদের একাকীত্ব গভীর হয়, কিন্তু আমরা সেটা স্বীকার করতেও চাই না।তাই আধুনিক প্রযুক্তি একদিকে আমাদের যোগাযোগের সীমা বাড়িয়েছে, অন্যদিকে একাকীত্বকে আরও জটিল ও গভীর করেছে। এখন একাকীত্ব শুধু শারীরিক দূরত্ব নয়, বরং মনের অন্তরালের এক ব্যাথা, যেটা লুকিয়ে থাকে পর্দার আড়ালে। তাই প্রযুক্তির ব্যবহার যখনই করি, সচেতন থাকা দরকার যেনো আমরা সত্যিকারের সম্পর্ক ভুলে না যাই এবং একাকীত্বের গহ্বরে হারিয়ে না পরি।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67354.44
ETH 1939.99
USDT 1.00
SBD 0.38