প্রতারক মানুষদের থেকে দূরে থাকতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে প্রতারক মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


human-8077902_1280.webp



লিংক


পৃথিবীর এমন সুন্দর জায়গায় বর্তমান সময়ে প্রতারক মানুষের সংখ্যায় এত বেশি বেড়ে গেছে যে এখন আমরা অন্য মানুষকে বিশ্বাস করতে অনেক বেশি ভয় পাই। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই প্রতারক শ্রেণীর মানুষের থেকে দূরে থাকতে পারি তাহলে আমরা অবশ্যই ভালো থাকতে পারবো এবং জীবনের সব সময় সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আসলে আমরা যখন কোন প্রতারক মানুষের খপ্পরে পড়ে যাবো তখন কিন্তু আমরা আর জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই প্রতারক মানুষের থেকে কি করে সব সময় দূরে থাকা যায় এজন্য আমাদের চেষ্টা করতে হবে এবং জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হবে।


এই প্রতারক মানুষগুলো কখনো চাই না যে জীবনে আমরা বড় হতে পারি এবং ভালো কোন কাজ করতে পারি। আসলে প্রতারক শ্রেণীর লোক তারাই যারা সবসময় অন্য মানুষের ক্ষতি করতে চায় এবং তারা মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়ার চিন্তাভাবনা করে। পৃথিবীতে এই ধরনের মানুষ সব থেকে বেশি অলস হয়ে থাকে এবং তারা সবসময় চেষ্টা করে কি করে কাজ না করে জীবনে উন্নতি লাভ করা যায়। আসলে এরা কখনো বুঝতে চেষ্টা করে না যে জীবনে কখনো কাজ না করে বড় হওয়া যায় না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা সব সময় অন্য মানুষদের থেকে অনেক বেশি দূরে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে খারাপ কাজ করে জীবনে বেশিদূর কখনো এগিয়ে যাওয়া যায় না।


কিন্তু এখন মানুষের মধ্যে এই প্রতারণার সংখ্যা এত বেশি বেড়ে গেছে যে একজন মানুষ অন্য একজন মানুষের উপর ভরসা করবে সেই ধরনের মন মানসিকতা আর কখনো থাকেনা। আসলে এখনও সময় আছে আমরা কিন্তু জীবনে ভালো হতে পারি এবং এই প্রতারক শ্রেণীর লোকেদেরকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।তারা যদি একবার তাদের এই খারাপ কাজের থেকে বের হয়ে আসতে পারে তাহলে তারা পরবর্তীতে আর কোন ধরনের কোন খারাপ কাজ করবে না এবং সব সময় চেষ্টা করবে এই ভালো কাজ করে জীবনে বাকি সময়টুকু তারা বেঁচে থাকার জন্য। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে আপনি যদি সবসময় ভালো কাজ করেন তাহলে এতে করে আপনার মন মানসিকতা সব সময় ভালো থাকবে।


এজন্য আমরা সব সময় প্রত্যেকটা মানুষকে ভালোবাসবো এবং তাদের খারাপ গুন গুলো যদি আমরা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে পারি তাহলে তারা অবশ্যই তাদের এই খারাপ কাজের থেকে বের হয়ে এসে ভালো কাজ করতে শুরু করবে এবং এই ভালো কাজের মাধ্যমে তারা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এজন্য আমাদের উচিত সবসময় এই মানুষগুলোর থেকে দূরে থাকা এবং যদি কাছের কোন মানুষ এই ধরনের প্রতারক হয়ে থাকে তাদেরকে ভালোর দিকে নিয়ে আসার জন্য। এভাবে যদি আমরা আমাদের সমাজ থেকে এই প্রতারক শ্রেণীর মানুষের সংখ্যা কমিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজটা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে এবং সেখানে সবাই একে অন্যকে বিশ্বাস করবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.048
BTC 65862.60
ETH 1943.54
USDT 1.00
SBD 0.51