অন্যায় কোন কিছু মেনে নেওয়া যাবে না।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অন্যায় কোন কিছু মেনে নেওয়া যাবে না সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি যে কেউ যদি সব সময় অন্যায় করে যায় তাহলে আমরা সবসময় মুখ বুজে সহ্য করি কেননা সেই অন্যায়টা কখনো আমাদের সাথে হয় না। কিন্তু একটা জিনিস আমরা কখনো চিন্তা করে দেখি না যে এই অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে একটা সময় তারাও আমাদের উপর অন্যায় অত্যাচার করবে। আসলে এই পৃথিবীতে যারা অন্যায় অত্যাচার করে তারা সব সময় মানুষের খারাপ চায় এবং তারা কখনো মানুষকে ভালবাসে না। এজন্য আমরা কখনো কোন কিছু করার আগে অবশ্যই চিন্তাভাবনা করব যে সেই জিনিসটা ভবিষ্যতে বাড়বে না কমবে। অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ আমাদের সব সময় করতে হবে।
আসলে আমরা যদি এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারি তাহলে কিন্তু দিন দিন তাদের অন্যায় অত্যাচারের পরিমাণ আরো অনেক বেশি বেড়ে যাবে এবং একটা সময় তারা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। আমাদের এই পৃথিবীতে আমরা কখনো অন্যায় অত্যাচারের সামনে মাথা নত করবো না বরং সব সময় নিজেদেরকে বীরের মতো ভেবে সব সময় সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করব। প্রথম প্রথম হয়তোবা আমরা সংখ্যায় কম থাকব কিন্তু আমাদের এই প্রতিবাদ করা দেখে কিন্তু অন্যান্য মানুষগুলো নিজেদের মনের মধ্যে সাহস নিয়ে আমাদের সাথে তারা একইভাবে অন্যায় অত্যাচারীর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে।
আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে মানুষগুলো এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো ক্ষমতা থাকেনা তারা সবসময় এই সমাজের পিছনের দিকে পিছিয়ে থাকে এবং তারা বিভিন্নভাবে অন্য মানুষের দ্বারা অন্যায় অত্যাচারের শিকার হয়। আসলে এই পৃথিবীতে আমরা যদি সবাই মিলেমিশে একসাথে সামনের দিকে এগিয়ে চলতে পারি তাহলে কোন কিছু আমাদেরকে আর ভয় পেতে হবে না এবং সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা একসাথে প্রতিবাদ গড়ে তুলতে পারব। যে কাজটি একার পক্ষে অনেক বেশি কঠিন সেই কাজটি যদি বেশি মানুষ মিলে করতে পারে তাহলে কিন্তু সেই কাজটি অনেক বেশি সহজ হবে আমাদের কাছে।
আসলে এই পৃথিবীতে আমরা মানুষ হিসেবে অবশ্যই অন্য মানুষকে সাহায্য করবো এবং কখনো অন্য মানুষের উপর যদি অন্যায় ভাবে কোনো অত্যাচার হয় তাহলে কিন্তু আমরা কখনো মুখ বুজে সহ্য করব না। বরং তৎক্ষণাৎ আমরা তাদের সাহায্য করার জন্য এগিয়ে যাব এবং একই সাথে তারা যাতে পরবর্তীতে কোন ধরনের বিপদে না পড়ে এজন্য আমরা সবসময় তাদের সাথে থাকব। আর যারা অন্যায় অত্যাচার করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর প্রতিবাদ গড়ে তুলবো যাতে করে তারা দ্বিতীয়বার এই ধরনের অন্যায় অত্যাচার আর এই সমাজে করতে না পারে। এভাবে কিন্তু সবাই মিলেমিশে থাকলে সবকিছু সমাধান করা অনেক বেশি সহজ হয়ে যাবে আমাদের কাছে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
