ভুল সময়ে ঠিক মানুষটাকে পাওয়ার গল্প

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজ কথা বলবো জীবন নিয়ে!জীবনে অনেক সময় এমন একটা সময় আসে, যখন ভেতরে-বাইরে সবকিছু এলোমেলো লাগে। চারপাশের মানুষগুলো পরিচিত হলেও দূরের মনে হয়। নিজের কাছের মানুষগুলোও যেন বুঝতে পারে না কেমন চলছে দিনগুলো। ঠিক তখনই হঠাৎ কেউ একজন চলে আসে জীবনে, এমনভাবে আসে, যেন সবকিছু একটু একটু করে ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা হয় তখন, যখন সময়টা ঠিক থাকে না। মানে, আপনি তখন নিজেকে গুছিয়ে নিতে পারছেন না, মন বিক্ষিপ্ত, ভবিষ্যৎ নিয়ে ভয়, পেছনের কষ্ট এখনো বুকের মধ্যে টাটকা হয়ে আছে। আর ঠিক তখনই যদি একজন এমন মানুষ আসে, যে ভীষণ ভালো, বোঝে, পাশে থাকতে চায়, তখন একটা যুদ্ধ শুরু হয় নিজের ভেতরেই।

ভুল সময়টা এমন, আপনি জানেন আপনি এই মানুষটাকে ডিজার্ভ করেন না, কিন্তু মন চায় ওর সঙ্গেই থাকুক সব। ওর মতো কাউকে আগে কখনো পাইনি, হয়তো পাবও না। কিন্তু বাস্তবতা এমন, আপনি এখনো নিজেকে ভালোবাসতে শিখেননি, এখনো পুরোনো কষ্ট ভুলে নতুন করে শুরু করার জায়গায় পৌঁছাতে পারেননি।এই মানুষটা হয়তো আপনার জন্য সব করতে রাজি, আপনাকে সময় দেয়, বোঝে, ভালোবাসে। কিন্তু আপনি নিজেই ভয় পান। ভাবেন, যদি আবার হারিয়ে যায়, যদি আবার কষ্ট পাই। তাই হয়তো বারবার নিজেকে দূরে সরিয়ে নেন, অথবা ওকে বুঝিয়ে বলার মতো ভাষা খুঁজে পান না।

এইরকম ভুল সময় আর ঠিক মানুষ একসাথে এলে যে টানাপোড়েন শুরু হয়, সেটা খুব কঠিন। কারণ আপনি জানেন, মানুষটা চলে গেলে আফসোস হবে, আবার থাকলে সেই ভেতরের এলোমেলো সময়টা ওর উপর ছাপ ফেলবে। তখন নিজের উপর রাগ হয়, কষ্ট হয়, কারণ জীবন যদি একটু আগে এই মানুষটাকে পাঠাতো, তাহলে হয়তো একসাথে একটা সুন্দর গল্প লেখা যেত।অনেক সময় এমন হয়, আপনি শুধু চেয়ে থাকেন, কিন্তু কিছু বলতে পারেন না। ওর মনের গভীরতা, ভালোবাসা বুঝেও মুখে আনতে পারেন না কিছু। কারণ আপনি জানেন, আপনি এখনো সেই জায়গায় পৌঁছাননি যেখানে কারো হাত ধরে সামনে এগিয়ে যাওয়ার সাহস রাখা যায়।

সবচেয়ে কষ্ট হয় তখন, যখন মানুষটা ধীরে ধীরে বুঝে যায় আপনি পিছিয়ে পড়ছেন, আপনি নিজের সাথে লড়াই করছেন। তখন ও চুপ করে যায়, হয়তো সরে যায়, আর আপনি সেটা ঠেকাতে পারেন না। এরপর বাকি থাকে শুধু মনে মনে ভাবা যদি সময়টা আরেকটু ঠিক থাকত, যদি আমি তখন একটু ভালোভাবে গুছিয়ে থাকতাম, তাহলে হয়তো ওর সঙ্গে একটা অন্যরকম গল্প হতে পারত।এইরকম গল্প সবার জীবনে একবার না একবার আসে। তখন বুঝি, ভালোবাসা আর সময় একসাথে না মিললে, মানুষ হারিয়ে যায়। আর আপনি সারাজীবন মনে রাখেন ভুল সময়ে ঠিক মানুষটাকে পেয়েছিলেন, কিন্তু রাখতে পারেননি।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.048
BTC 65169.94
ETH 1901.87
USDT 1.00
SBD 0.46