মানুষ এখন অনুভব করতে ভুলে গেছে
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আগে আমরা মানুষ চিনতাম তার চোখের ভাষায়, তার চুপ করে থাকা মন খারাপে, কিংবা হঠাৎ হঠাৎ নিঃশ্বাসে জমে থাকা হতাশায়। এখন মানুষকে বুঝতে গেলে ইমোজি পড়তে হয়, স্ট্যাটাস পড়তে হয়, রিলের ব্যাকগ্রাউন্ড মিউজিকে কান পাততে হয়।আমাদের চারপাশটা এখন এত বেশি চিৎকারে ভরা যে কেউ কারো নিঃশব্দ কান্না আর শুনতে পায় না। আমরা সবাই ব্যস্ত পোস্ট দিতে, গল্প শোনাতে, জীবনের হাসিমাখা ফিল্টারড ছবি দেখাতে। অথচ মনের ভেতরের গুঞ্জনগুলো কেউ আর শুনতে চায় না, অনুভব করতে চায় না।
একটা সময় ছিল, যখন মানুষ শব্দ না বলেও অনেক কিছু বুঝে ফেলত। এখন কেউ ভালো আছি বললেই আমরা ধরে নিই সে সত্যিই ভালো আছে। কিন্তু আমরা আর খেয়াল করি না তার চোখের নিচের কালি, কথার মধ্যে জড়তা, বা মাঝেমাঝে ভাঙা হাসিটা। আমরা আর অনুভব করি না।আমরা এত বেশি বাস্তববাদী হয়ে গেছি যে, কারো ভেতরের অনুভূতি বুঝতে পারাকেও এখন দুর্বলতা বলে মনে হয়। অথচ অনুভব করাটা এক ধরণের শক্তি যেখানে না বলা কথাগুলোকেও বোঝা যায়, যেখানে কেউ কষ্টে আছে কি না, সেটা সে না বললেও টের পাওয়া যায়।
আমরা এখন দ্রুত উত্তর দিতে শিখেছি, কিন্তু ধীরে শুনতে শিখিনি। আমরা বলি, আমি তো পাশে আছি।কিন্তু পাশে থেকেও পাশে না থাকার মতো আচরণ করি। আমরা এখন মানুষ বুঝি তার অ্যাকটিভ স্ট্যাটাস দেখে, তার সাড়া পাওয়ার গতি দেখে কিন্তু তার মনের ভার বুঝি না।আসলে মানুষ এখন অনুভব করতে ভুলে গেছে, কারণ আমরা এখন অনুভবের চেয়ে রিপ্লাই দেওয়াকে বেশি গুরুত্ব দিই। অনুভবের জায়গায় এখন কৃত্রিম ব্যস্ততা, তাড়াহুড়ো আর ইগোর দেয়াল।ভালোবাসা, বন্ধুত্ব, এমনকি পরিবার এসব সম্পর্কেই এখন অনুভবের অভাব। তাই আজকালকার দিনে কেউ যদি সত্যিই তোমার না বলা কথা বোঝে, চুপ করে থাকা কান্না বুঝতে পারে, তাহলে ধরে নিও তাকে ধরে রাখার মতো সম্পর্ক খুব কমই পৃথিবীতে থাকে।


@steem-articles
আপনি বর্তমান সময়ের এক কঠোর বাস্তবতাকে তুলে ধরেছেন। সত্যিই আমরা এখন ইমোজি আর স্ট্যাটাসের ভিড়ে মানুষের চোখের ভাষা পড়তে ভুলে গেছি। অনুভব করার চেয়ে রিপ্লাই দেওয়াকে বেশি গুরুত্ব দেওয়া এই কথাটি বর্তমান প্রজন্মের জন্য এক বিশাল বড় সত্য। যান্ত্রিক এই যুগে আপনার মতো এমন সংবেদনশীল চিন্তা ও বিশ্লেষণ আমাদের নতুন করে ভাবতে শেখায়। চমৎকার এই অনুভূতির কথাগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা ও শ্রদ্ধা রইল🍂🍃
আমি 'আফরিন' 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির একজন এক্টিভ মেম্বার প্রতিনিয়ত আমি অপেক্ষা করি আপনাদের মিনিংফুল একটা ব্লগ এর জন্য,পরবর্তী ব্লগ এর অপেক্ষায় থাকবো আমি প্রতিনিয়ত পড়তে ও লিখতে পছন্দ করি 🌸❤️