সবকিছু ঠিক থাকার পরও মন খারাপ কেন হয়?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
সবকিছু ঠিক থাকার পরও মন খারাপ কেন হয়, এই প্রশ্নটা আমি নিজের কাছেই অনেকবার করেছি। চারপাশে সব কিছু ঠিকঠাক চলে, কোনো সমস্যা নেই, কেউ কিছু বলে না, এমনকি যেগুলো চেয়েছি সেগুলোও পাওয়া হয়েছে, কিন্তু তারপরও মনটা ভারী হয়ে থাকে। ঠিক বোঝা যায় না, কী হয়েছে। যেন কিছু একটা মিসিং, কিন্তু সেটা খুঁজে পাওয়া যায় না।
মাঝে মাঝে এমন হয়, হাসতে হাসতে চোখে পানি চলে আসে। তখন মনে হয়, এই মনটা নিজেরই নয়। নিজের সাথে একরকম দুরত্ব তৈরি হয়, বুঝে উঠতে পারি না ঠিক কী হলে ভালো লাগবে। সবার সঙ্গে থেকেও মনে হয় একা, সব কিছু পেয়ে থেকেও মনে হয় কিছুই নেই। হয়তো এটাই হলো মনের খেলাধুলা। মাথা বলে সব ঠিক আছে, কিন্তু মন মানে না।
আমি দেখেছি, এইরকম মন খারাপের পেছনে কোনো বড় কারণ না থাকলেও, ছোট ছোট জিনিস জমতে জমতে একসময় ভার হয়ে যায়। হয়তো কারো একটা কথা, কারো উদাসীনতা, কিংবা নিজেরই ভেতরের কোনো অপূর্ণতা ধীরে ধীরে জমে মনের ভেতর একটা খালি জায়গা তৈরি করে। সেখানেই বাসা বাঁধে মন খারাপ। কেউ বুঝতেও পারে না, এমনকি আমরাও অনেক সময় বুঝি না।
আবার একটা ব্যাপার হলো, সব কিছু ঠিক থাকলেই মন ঠিক থাকবে এমন না। মন তো মেশিন না, যে শুধু বাইরের অবস্থার উপর চলবে। মন তো অনুভব করে, ভাবনা করে, ভয় পায়, কল্পনা করে। তাই অনেক সময় বাস্তবে সব ঠিক থাকলেও, ভেতরের একটা অদৃশ্য অস্থিরতা সব কিছু এলোমেলো করে দেয়। মন চায় কেউ বুঝুক, কেউ জিজ্ঞেস করুক, সত্যি ঠিক আছো তো? কিন্তু সেই প্রশ্ন না এলে, মনটা আরও চুপচাপ হয়ে যায়।
এই রকম অবস্থায় আমি চেষ্টা করি নিজেকে সময় দিতে। কারণ আমি জানি, সব দিন একরকম যায় না। আজ মন খারাপ, কাল আবার হয়তো একটু হালকা লাগবে। মাঝে মাঝে চুপ থেকে নিজের মনের কথা শোনাও দরকার। অনেক সময় মন যা বলতে চায়, আমরা সেটা শুনতেই চাই না। শুধু হাসি, চলি, কাজ করি কিন্তু মনকে উপেক্ষা করি। তখন মনও রেগে যায়, মন খারাপ করে।


vlo likechen
aata oneker sthe hoi kono karon char mon karap
sobai akbar na ak bar fell kre ai rokom felling