প্রয়োজনের অতিরিক্ত ভালো না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে প্রয়োজনের অতিরিক্ত সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


security-1491514_1280.webp



লিংক


আসলে একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে আমাদের প্রয়োজনের অতিরিক্ত জিনিস কখনো আমাদের জীবনের সুখ শান্তি নিয়ে আসতে পারে না। অর্থাৎ যে জিনিসটা আমাদের জীবনের দরকার নেই সেই জিনিসটা কেমন যেন আমাদের জীবনে বোঝা মনে হয়। আর এই জিনিসগুলো যারা বুঝতে পারে তারা কিন্তু কখনো প্রয়োজনের অতিরিক্ত কোন কিছু করতে চায় না এবং কোন কিছু গ্রহণ করতেও যায় না। আসলে এই পৃথিবীতে যারা প্রয়োজনে অতিরিক্ত জিনিস ভোগ করার জন্য চেষ্টা করে তারা কিন্তু সারা জীবন অসুখী থেকে যায়। আসলে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় অনেকটা লোভী প্রকৃতির হয়ে থাকে এবং তাদের জীবনে অতিরিক্ত বিভিন্ন ধরনের জিনিস তারা চেয়ে থাকে।


আর প্রয়োজনের অতিরিক্ত জিনিস সারা জীবনে পেতে পেতে এমন একটা সময় হয়ে যায় তারা আর কখনো জীবনের সুখ শান্তি উপভোগ করতে পারে না এবং তাদের জীবনটা বিভিন্ন সমস্যায় ডুবে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের জীবনটাকে সুখ-শান্তির ভিতরে রাখতে চাই তাহলে কিন্তু এই প্রয়োজনের অতিরিক্ত জিনিস এখনই ত্যাগ করতে হবে। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে তাদের বিভিন্ন ধরনের সমস্যা থেকে যায়। বিশেষ করে যারা গরিব শ্রেণীর লোক তাদের জীবনে অনেক জিনিসের প্রয়োজন হয় এবং সেই প্রয়োজনগুলো তারা কখনো তাদের জীবনে মেটাতে পারে না। কিন্তু আপনার কাছে যেটা অপ্রয়োজনীয় তাদের কাছে সেটা কিন্তু অনেক বেশি প্রয়োজন।


আর আপনি যদি আপনার জীবনের সেই অপ্রয়োজনীয় জিনিসগুলো সেই গরিব মানুষদের মধ্যে বিতরণ করে দিতে পারেন তাহলে কিন্তু সেই গরিব মানুষগুলো সেই জিনিসগুলো পেয়ে তাদের জীবনটাকে সুখে শান্তিতে কাটানোর চেষ্টা করতে পারেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এইভাবে চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে যেমন সুখ শান্তি চলে আসবে ঠিক তেমনি অন্যরাও সেই জিনিসগুলো পেয়ে তাদের বাকি জীবনটা অনেক বেশি সুখে শান্তিতে কাটাতে পারবে। সেজন্য সবসময় গুণী ব্যক্তিরা বলে থাকেন যে প্রয়োজনের অতিরিক্ত জিনিস কখনো ভালো হতে পারে না। অনেকটা বদহজমের মত সেটা আমাদের জীবনে অনেকটা প্রভাব ফেলতে পারে।


আমাদের জীবনটা একটা ছোট্ট সময় এবং এই ছোট্ট সময়ের মধ্যে যদি আমরা সবাই মিলে মিশে একসাথে সামনের দিকে এগিয়ে চলতে পারি এবং আমাদের দরকারি জিনিসগুলো যদি আমরা মিটাতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের সুখ শান্তির কোন অভাব থাকবে না। যে পরিবারে শুধুমাত্র চাই চাই করে সেই পরিবারটা দেখবেন যে কখনো তারা সুখ শান্তিতে বসবাস করতে পারবে না। এজন্য একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জীবনের অতিরিক্ত জিনিস বর্জন করতে হবে এবং জীবনটাকে একটা সহজ সরলভাবে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.056
BTC 73730.94
ETH 2293.78
USDT 1.00
SBD 0.51